চোখের নিমেষে ধূলিসাৎ বহুতল! দিল্লির সীমাপুপুরীতে বাড়ি ভেঙে আহত ৫, ভেতরে আটকে বহু মানুষ

দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুপুরী এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। বুধবার বিকেলে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পাঁচতলা বহুতল ভবন। এই আকস্মিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, যা নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নিউ সীমাপুপুরী এলাকা। স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একটি বহুতল ভবনের সামনের অংশ ও একটি বড় অংশ সম্পূর্ণ ধসে পড়েছে। ঘটনার আকস্মিকতায় মুহূর্তের মধ্যে এলাকায় হাহাকার পড়ে যায়।

খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দলও। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরের আটকে থাকা মানুষদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *