চোখের পলক না ফেলে দীর্ঘ সময় যোগব্যায়াম! বিদ্যুতের অবিশ্বাস্য স্টান্ট দেখে হতবাক গোটা বিশ্ব

১৫ মিনিট! হ্যাঁ, ঠিক এতক্ষণই দম আটকে রেখেছিলেন বলিউডের হার্ডকোর অ্যাকশন স্টার বিদ্যুৎ জামওয়াল। গত ৫ অক্টোবর, ২০২৬-এ নিজের আসন্ন ছবি ‘স্ট্রিট ফাইটার’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে উপস্থিত হয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। শুধু দম আটকে রাখাই নয়, মঞ্চে বসেই তিনি কঠিন পতঞ্জলি যোগ করে দেখান এবং টানা ১০ মিনিটেরও বেশি সময় ধরে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকেন। এমনকি উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিকের দাবি, এই সময়সীমা নাকি প্রায় ২০ মিনিট পর্যন্ত গ্যছিল! বিদ্যুতের এমন অবিশ্বাস্য শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ দেখে অনুষ্ঠানে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান।

হলিউডে বিদ্যুতের গ্র্যান্ড ডেবিউ
এই বহুল প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে হলিউডে আত্মপ্রকাশের ঘোষণা করলেন বিদ্যুৎ জামওয়াল। জনপ্রিয় ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’-এর লাইভ-অ্যাকশন অ্যাডাপ্টেশনে তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ধলশিম’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। গেমের এই আইকনিক চরিত্রটি মূলত যোগব্যায়াম এবং অনন্য আধ্যাত্মিক ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

নিজের কেরিয়ারের এই বিশাল মাইলস্টোন প্রসঙ্গে বিদ্যুৎ বলেন, “আমার মনে হয় এই ছবিটার জন্যই আমি ৩ বছর বয়স থেকে সারা জীবন ধরে পরিশ্রম করেছি! কথায় বলে না, ঠিকমতো মেহনত করলে যা পাওয়ার তা ঠিকই পাওয়া যায়।”

বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব
আন্তর্জাতিক মঞ্চে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিদ্যুৎ জানান, বিশ্বের ১১ জন কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত। তাঁর কথায়, “খুব গর্বের সঙ্গে বলতে পারি, ওঁরা মনে করেন বিশ্বের সব ভারতীয় পুরুষই বোধহয় আমারই মতো!” বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে এবং বিদেশি সহকর্মীদের থেকে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে তিনি আপ্লুত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তরুণ প্রজন্মকে বার্তা দিয়ে বিদ্যুৎ বলেন, “আমি চাই মানুষ আমাকে কপি করুক। কারণ আমিও তো অন্যকে কপি করতেই করতেই সব শিখেছি।” জীবনের এই ব্যস্ত প্রতিযোগিতার মাঝেও নিজের মনকে শান্ত ও স্থির রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন এই অ্যাকশন স্টার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *