“প্রধানমন্ত্রী মোদি ও শুভেন্দুবাবুকে ধন্যবাদ!” -কোয়েল মল্লিক
October 5, 2026

রবিবারই রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। আর সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুকমিনি তথা কোয়েল মল্লিক। দলবদলের পরই একেবারে মারকাটারি মেজাজে ধরা দিলেন তিনি।
যোগদান করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের বিরোধী দলনেতা তথা হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কোয়েল। তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের কল্যাণে এবং উন্নয়নের কাজ করতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। যে দল গত কয়েক মাস ধরে মানুষের উন্নয়নে কাজ করে চলেছে, তাদের সঙ্গে হাত মেলাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলেও মন্তব্য করেন এই টলি কুইন। রাজনৈতিক মহলের মতে, উপনির্বাচনের আগে কোয়েল মল্লিককে প্রার্থী করে এবং দলে ভিড়িয়ে একচোট মাস্টারস্ট্রোক দিল পদ্মশিবির।