রেল যাত্রীদের জন্য জরুরি খবর! আগামীকাল হাওড়ায় বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, রইল তালিকা

যাত্রীদের জন্য ফের খারাপ খবর। সিগন্যাল ও রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী ৪ অক্টোবর, রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল, মেমু ও এক্সপ্রেস ট্রেন। রেল কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, আদি সপ্তগ্রাম স্টেশন সংলগ্ন ১২ নম্বর লেভেল ক্রসিং গেট খোলা ও বন্ধ করার ক্ষেত্রে এই রক্ষণাবেক্ষণের কাজ হবে। যার ফলে ওই দিন দুপুর ১২টা ১০ মিনিট থেকে দুপুর ২টো ১০ মিনিট পর্যন্ত মোট ১২০ মিনিট বা দু’ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক রাখা হবে। এর জেরে ব্যাহত হবে ট্রেন চলাচল।

কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল?
রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রাসূচিতে পরিবর্তন আনা হয়েছে। বাতিল করা হয়েছে নিম্নোক্ত ট্রেনগুলি:

১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস: ৪ অক্টোবর ছাড়ার কথা থাকলেও এই ট্রেনটি বাতিল থাকবে।

১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস: আগামী ৫ অক্টোবর এই ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।

৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস: ৪ অক্টোবর এই ট্রেনটি তার নির্ধারিত সময় সকাল ৮টা ১০ মিনিটের পরিবর্তে ৯০ মিনিট দেরিতে অর্থাৎ সকাল ৯টা ৪০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছাড়বে।

বাতিল মেমু ও ইএমইউ লোকাল ট্রেনের তালিকা
আগামী ৪ অক্টোবর সিগন্যাল ব্লকের কারণে একাধিক মেমু ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে:

মেমু ট্রেন: ৪ অক্টোবর ৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা মেমু এবং ৫ অক্টোবর ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু বাতিল থাকবে।

বর্ধমান থেকে বাতিল লোকাল: ৩৭৮৩১, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩১১৫২ এবং ৩৭৮৩৮ নম্বর লোকাল।

হাওড়া থেকে বাতিল লোকাল: ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৬১১, ৩৭৮২৯, ৩৭৮৩৯, ৩৭৬৫১ এবং ৩৭৬৫৫ নম্বর লোকাল।

অন্যান্য রুট: পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪ নম্বর লোকাল এবং মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর লোকাল বাতিল করা হয়েছে। এছাড়া শিয়ালদহ থেকেও ৩১১৫১ নম্বর লোকাল বাতিল থাকবে।

রেল সূত্রে জানানো হয়েছে, জরুরি এই রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে। তাই যাত্রীদের ভোগান্তি এড়াতে বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনগুলির রুট এবং সময়সূচি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *