হঠাৎ করেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে, কেরিয়ারে বিরাট উন্নতি! মহাশক্তিশালী রাজযোগে কোন রাশির জাতকরা তাক লাগাবেন?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর এবং বিশেষ সংযোগ মানবজীবনে অত্যন্ত গভীর প্রভাব ফেলে। আগামী ৪ অক্টোবর তেমনই এক অত্যন্ত দুর্লভ এবং মহাশক্তিশালী সংযোগ তৈরি হতে চলেছে। ওই দিন চাঁদ প্রবেশ করছে কর্কট রাশিতে, যেখানে আগে থেকেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। কর্কট রাশিতে গুরু ও চন্দ্রের এই মিলনের ফলে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ ‘গজকেশরী রাজযোগ’। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ রাজযোগের প্রভাবে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছেন বিরাট পরিবর্তন। হু হু করে বাড়বে আয়, মিলবে আকস্মিক অর্থপ্রাপ্তির সুযোগ।

মেষ রাশি

গজকেশরী রাজযোগের প্রভাবে মেষ রাশির জাতকদের ভাগ্যের তালা খুলে যেতে পারে। এই সময়ে কর্মক্ষেত্রে বিরাট পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো নতুন প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে আপনার হাতে, যার জেরে বাড়বে বেতনও। পুরনো ব্যবসা থেকে শুরু করে নতুন বিনিয়োগ—সবক্ষেত্রেই দুর্দান্ত লাভের মুখ দেখবেন। হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও এই যোগ অত্যন্ত শুভ সময় নিয়ে আসছে। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টি দারুণ অনুকূল। পুরনো ব্যবসাতেও মিলবে কাঙ্ক্ষিত সাফল্য। চাকরির ক্ষেত্রে মিলতে পারে বড় পদ ও সম্মান। আর্থিক সংকটের মেঘ কেটে গিয়ে জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।

কর্কট রাশি

যেহেতু কর্কট রাশিতেই এই যোগ তৈরি হচ্ছে, তাই এই রাশির কপাল খুলতে চলেছে সবথেকে বেশি। আর্থিক টানাপোড়েন দূর হয়ে জীবনে আসবে সুখ-স্বাচ্ছন্দ্য। চাকরিতে পদোন্নতির পাশাপাশি বড় কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজস্ব টিম তৈরি করে কাজ করার সুযোগ পাবেন অনেকে। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ এবং সমাজে মান-সম্মান বৃদ্ধি পাওয়ার প্রবল যোগ রয়েছে।

কুম্ভ রাশি

আর্থিক দিক থেকে অত্যন্ত অনুকূল সময় কাটাতে চলেছেন কুম্ভ রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে চলা পুরনো ঝামেলা বা আইনি জটিলতা থেকে মুক্তি মিলতে পারে। এই সময়ে লোন বা ঋণ পরিশোধের সুযোগ আসবে। পড়ুয়াদের জন্য সময়টি বেশ ভালো, পরীক্ষায় ভালো ফল করতে পারেন। চাকরি এবং ব্যবসা—উভয় ক্ষেত্রেই বাম্পার উন্নতির যোগ দেখা যাচ্ছে।

(ডিসক্লেইমার: জ্যোতিষশাস্ত্রের এই তথ্যগুলি নিছক অনুমান ও বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন নিয়ে কোনো নিশ্চিতকরণের দাবি করা হয় না।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *