পুজো কমিটির মঞ্চ থেকে সরাসরি হুঙ্কার! রুদ্রনীল ও মানব গুহর মন্তব্যে শোরগোল রাজ্য রাজনীতিতে

আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করল ‘পশ্চিমবঙ্গ দুর্গোৎসব ও পুজো সমন্বয় কমিটি’। বুধবার এই নতুন কমিটির আনুষ্ঠানিক লোগো ও ওয়েবসাইট লঞ্চ করা হয়। কিন্তু এই প্যান্ডেল বা উৎসবের আবহের বাইরেও এই মঞ্চ থেকেই উঠে এল তীব্র রাজনৈতিক বার্তা। কমিটির সভাপতি তথা অভিনেতা-নেতা রুদ্রনীল ঘোষ এবং অনুষ্ঠানে উপস্থিত অন্য এক বিজেপি নেতা মানব গুহর মুখে শোনা গেল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

অনুব্রতর ক্ষোভের মুখে পড়া নিয়ে দিলীপের তোপ
অন্যদিকে, সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ার ঘটনা নিয়েও রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেন।

তিনি বলেন, “দেখুন রাজনীতি এরকমই হয়। কে কখন ওপরে, কে কখন নীচে কেউ জানে না। যদি কেউ ক্ষমতা পেয়ে থাকে, তার ঠিকঠাক ব্যবহার করা উচিত। আমরা দেখেছি তৃণমূল আমলে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কীভাবে কষ্ট দেওয়া হয়েছে। তো যেমন দিয়েছো, তেমন তো পেতে হবে। সেটাই চলছে।”

তবে এর সঙ্গেই সহিংসতার রাজনীতির বিরোধিতা করে তিনি স্পষ্ট জানান, এর অর্থ এই নয় যে সব জায়গায় মারপিট বা প্রতিশোধের রাজনীতি চলবে। সভ্য সমাজে এসব মানায় না উল্লেখ করে দিলীপবাবু বলেন, সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ এভাবে বেরিয়ে আসছে, যা বন্ধ হওয়া দরকার। এছাড়া সম্প্রতি ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলা প্রসঙ্গে তাঁর সাফ কথা, এই স্লোগান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্র্যান্ডেড সম্পত্তি নয়; ভারতের প্রতিটি মানুষ এই স্লোগান দিতে পারেন এবং তা দেওয়াই স্বাভাবিক।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *