‘উচ্চতা বাড়াতেও রাজি ছিলেন বাদশা!’ প্রিয়াঙ্কার প্রেমে এতটাই মজেছিলেন শাহরুখ যে করেছিলেন এমন অদ্ভুত কাণ্ড?

বলিউডের অন্দরমহলে তারকাদের প্রেম, পরকীয়া আর সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। ইন্ডাস্ট্রির অন্দরে ‘পারফেক্ট কাপল’ হিসেবে শাহরুখ খান ও গৌরী খানের দাম্পত্যের উদাহরণের অন্ত নেই। কিন্তু এই ইমেজের বাইরেও একসময় খোদ ‘কিং খান’-এর বিরুদ্ধে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা বলিউড।

প্রিয়াঙ্কায় মজেছিলেন ‘বাদশা’
শোনা যায়, ‘ডন ২’ ছবির শ্যুটিং সেট থেকেই নাকি শাহরুখ ও প্রিয়াঙ্কার কাছাকাছি আসার শুরু। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে বিভিন্ন শোয়ে এবং ইন্টারভিউতে তাঁদের মধ্যকার বিশেষ রসায়ন নজর এড়ায়নি অনুরাগীদের। এমনকি সে সময় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে প্রিয়াঙ্কার সামনে শাহরুখের খোলামেলা রসিকতা এবং অভিনেত্রীর পছন্দমতো নিজেকে বদলে ফেলার ইচ্ছাপ্রকাশ করার বিষয়টিও বেশ শোরগোল ফেলেছিল। প্রিয়াঙ্কাকে খুশি করতে নিজের উচ্চতা পর্যন্ত বাড়িয়ে নেওয়ার কথা বলতে শোনা গিয়েছিল খোদ ‘বাদশা’কে।

গৌরীর কানের উঠতেই নড়েচড়ে বসেন স্ত্রী
মিডিয়ার পাতা থেকে শুরু করে বলিপাড়ার গসিপে এই চর্চিত সম্পর্কের কাহিনি যখন তুঙ্গে, ঠিক তখনই সেই খবর পৌঁছয় গৌরী খানের কানে। সূত্রের খবর, নিজের সংসার ভাঙার উপক্রম দেখেই অত্যন্ত কঠোর পদক্ষেপ নেন গৌরী। স্বামীকে ঘরছাড়া হওয়া থেকে বাঁচাতে তিনি নাকি কড়া অবস্থান নেন।

আর এই বিতর্কের প্রভাব সরাসরি এসে পড়ে প্রিয়াঙ্কা চোপড়ার কেরিয়ারেও। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছড়ায়, এই ঘটনার পরই বলিউডে প্রিয়াঙ্কার কাজের সুযোগ অনেকটাই কমে যায়, যা নিয়ে অভিনেত্রী নিজেও পরবর্তীকালে ইঙ্গিত দিয়েছিলেন। ‘ডন ২’ ছবির পর আর কখনও বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এরপর শাহরুখও নিজের পরিবারেই মনোনিবেশ করেন এবং অন্যদিকে প্রিয়াঙ্কা বলিউড ছেড়ে পাড়ি দেন হলিউডে, যেখানে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সংসার পাতেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *