পুজোর আগেই বাম্পার চাকরি! প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে মোটা বেতনের এই সংস্থায় চলছে নিয়োগ

পুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুখবর। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এ বড় পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থায় কাজের সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সেনাকর্মীরা।

শূন্যপদের বিবরণ
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের গাজিয়াবাদ কমপ্লেক্সের এমসিএস অ্যান্ড রাডার এসবিইউ-তে ফিক্সড টেনিয়োরের ভিত্তিতে ই-১ গ্রেড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ করা হবে। এই শূন্যপদগুলি বিশেষভাবে ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন সেনাকর্মীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৩৩টি। যার মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ১৫টি, ওবিসি-র জন্য ৮টি, এসসি-র জন্য ৯টি এবং এসটি-র জন্য ৪টি পদ সংরক্ষিত রয়েছে। এছাড়াও একটি পদ বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, আবেদনকারীকে ভারতীয় বিমানবাহিনী থেকে জুনিয়র ওয়ারেন্ট অফিসার বা তার ওপরের পদে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নবরত্ন এই সংস্থায় আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন ও আর্থিক সুযোগ-সুবিধা
নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে নির্বাচিত প্রার্থীরা অত্যন্ত আকর্ষক বেতন পাবেন। এই পদে মাসিক বেতন ধার্য করা হয়েছে ৩০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সফল প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (BEL) অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্র সহ তা জমা দিতে পারবেন। পুজোর মরশুমের আগেই এই নিয়োগের সুযোগ হাতছাড়া করতে না চাইলে দ্রুত আবেদন সেরে ফেলুন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *