শুধু ঘোরাঘুরি নয়, মানসিক শান্তিতেই বদলাচ্ছে ভ্রমণপ্রেমীদের চয়েস! ভারতীয়দের এই নতুন ট্রেন্ড জানলে চমকে যাবেন

বর্তমানের ব্যস্ত ও যান্ত্রিক জীবনযাত্রায় ভ্রমণ বা ট্রাভেলের ধারণায় এক বিরাট পরিবর্তন আসতে শুরু করেছে। ভারতীয় পর্যটকরা এখন শুধুমাত্র গতানুগতিক বিনোদন বা সময় কাটানোর জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন না, বরং ভ্রমণের মাধ্যমে নিজের মানসিক শান্তি, আত্মোন্নয়ন এবং শারীরিক সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সম্প্রতি হিল্টনের প্রকাশিত একটি আন্তর্জাতিক ট্রেন্ডস রিপোর্ট থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৮১ শতাংশ ভারতীয় পর্যটকের কাছে ক্যালেন্ডারে কোনো আসন্ন ট্রিপের পরিকল্পনা থাকা মানেই কাজের নতুন উদ্দীপনা খুঁজে পাওয়া। এটি স্পষ্ট করে দেয় যে, আধুনিক দিনে ভ্রমণ কেবল ছুদিনের অবকাশ যাপন নয়, বরং ব্যক্তিগত সুখ ও মানসিক প্রেরণা জোগানোর এক অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে। বিশ্বজুড়ে ১৪টি দেশের প্রায় ১৪,০০০-এর বেশি মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়, যার মধ্যে ১,০০০-এরও বেশি ভারতীয় নাগরিক অংশ নিয়েছিলেন।

সমীক্ষায় উঠে আসা চাঞ্চল্যকর তথ্য:

  • আভ্যন্তরীণ পছন্দের প্রাধান্য: ৫২ শতাংশ ভারতীয় মনে করেন যে ভ্রমণের প্রতিটি দিক নিখুঁত করার বাড়তি চাপ তাঁদের ক্লান্ত করে তোলে, যার ফলে ৪১ শতাংশ মানুষ এখন সম্পূর্ণ নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যের ওপর ভিত্তি করে ট্রিপ প্ল্যান করছেন।

  • মানসিক ও শারীরিক রিচার্জ: ৮২ শতাংশ ভারতীয় এমন অভিজ্ঞতা চান যা তাঁদের শরীরকে শান্ত করে এবং মনকে সতেজ করে তোলে। প্রায় ৮৬ শতাংশ মানুষের মত, ট্রাভেল তাঁদের এমন এক মানসিক ও শারীরিক শক্তি জোগায় যা ঘরে বসে সহজে পাওয়া সম্ভব নয়।

  • ছোট ট্রিপ এবং ট্র্যাডিশনাল অ্যাডভাইস: আধুনিক পর্যটকরা স্বল্প সময়ে বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য ছোট বা শর্ট ট্রিপ পছন্দ করছেন। এছাড়া পরিকল্পনা করার ক্ষেত্রে এখনও প্রায় ৬৯ শতাংশ মানুষ হোটেল স্টাফ বা স্থানীয় মানুষের ওপর ভরসা রাখেন। পাশাপাশি বহু মানুষ ভ্রমণের সঠিক পরামর্শের জন্য তাঁদের মায়ের ওপর অন্ধের মতো বিশ্বাস করেন।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনটি নিষ্ক্রিয় পর্যটন থেকে সরে এসে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও অর্থবহ অভিজ্ঞতার দিকে এক বড় পদক্ষেপ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পর্যটকরা এখন ভ্রমণ শেষে স্রেফ ঘুরে ফিরে বাড়ি ফেরেন না, বরং সেখান থেকে জীবনের এক নতুন দৃষ্টিভঙ্গি, গভীর মানসিক সম্পর্ক এবং সুখের চিরস্থায়ী অনুভূতি সঙ্গে নিয়ে ফেরেন।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *