পুজোর আগেই সরকারি চাকরি! ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে শূন্যপদ, সঙ্গে রেলের বাম্পার চাকরির সুযোগ

দুর্গাপুজো শুরু হওয়ার আগেই চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এল বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ‘ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন’-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাশাপাশি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফেও নন-টেকনিক্যাল ক্যাটাগরিতে বিশাল নিয়োগের ঘোষণা করা হয়েছে। উৎসবের মরশুমের ঠিক আগে কেন্দ্র ও রেলের এই জোড়া সুযোগে বেজায় খুশি চাকরিপ্রার্থীরা।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে নিয়োগ
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে ‘বিজনেস অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি (IT)-তে ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা নিয়োগের ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার পাবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট (https://dic.gov.in/)-এর-এর) হোমপেজে গিয়ে ‘কেরিয়ার’ অপশন থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্দিষ্ট নথিপত্র আপলোড করে আবেদন জানানোর শেষ তারিখ আগামী ৬ অক্টোবর।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) মেগা নিয়োগ
ডিজিটাল ইন্ডিয়ার পাশাপাশি রেলের চাকরিপ্রার্থীদের জন্যও বড় আপডেট সামনে এনেছে RRB। এনটিপিসি আন্ডারগ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট ২০২৬-এর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন জোনে মোট ১,৬৮৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের বিবরণ:

ট্রেনস ক্লার্ক: ১৮৮টি

কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক: ৭০০টি

অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: ২০০টি

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ৬০০টি

বেতন কাঠামো: সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন (7th Pay Commission) অনুযায়ী, কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক পদের জন্য প্রারম্ভিক মূলতন ২১,৭০০ টাকা এবং বাকি পদগুলির ক্ষেত্রে ১৯,৯০০ টাকা ধার্য করা হয়েছে। এর সঙ্গে সমস্ত প্রযোজ্য ভাতাও মিলবে।

গুরুত্বপূর্ণ তারিখ: আগামী ১৫ অক্টোবর থেকে এই পদগুলির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৩ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। রেলওয়ের পক্ষ থেকে আগামী ১৪ অক্টোবর একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে।

পুজোর ঠিক আগে সরকারি ও রেল দপ্তরে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে না চাইলে ঝটপট নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *