নেটদুনিয়ায় ভাইরাল রাহুল-আথিয়ার বিয়ের ছবি

নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা কে এল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির বিয়ের ছবি অনলাইনে প্রকাশ হয়ে গেছে। যা বিদ্যুতের গতিতে ভাইরালও হয়ে গেছে।
অভিনেতা সুনীল শেঠির বাড়িতেই নিকটাত্মীয় ও বন্ধু-পরিজনদের নিয়ে ঘরোয়াভাবে সাত পাকে বাঁধা পড়েন এ তারকা জুটি।

তাই কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেঠি এখন বিবাহিত দম্পতি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর ক্রিকেটার বিরাট কোহলি, অভিনেত্রী কারিনা কাপুর, কিয়ারা আদভানি, অভিনেতা অনন্যা পান্ডেসহ অনেকেই এই তারকা জুটিকে অভিনন্দন জানিয়েছেন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি শেরওয়ানিতে কে এল রাহুল এবং আইভরি লেহেঙ্গায় পাত্রী আথিয়া শেঠি মন্ডপে বসে আছেন। মন্ডপে বিয়ের কার্যক্রম চলছে এবং হাসিমুখেই একে অপরের হাতে হাত রেখেছিলেন দুজন। তাদের সাত পাক ঘোরার ছবিও প্রকাশ হয়েছে। অন্য আরেকটি ছবিতে আথিয়ার হাতে চুমুও দিতে দেখা যায় রাহুলকে।
এদিকে, বিয়ের অনুষ্ঠানের পর সুনীল ও তার ছেলে আহান পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করতে বেরিয়ে পড়েন।

বিয়ের সংবর্ধনার বিষয়ে জানতে জানতে চাইলে সুনীল জানান, আইপিএল শেষ হলে এই বিষয়ে পরিকল্পনা করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *