কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর! ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে একলাফে কত বাড়বে মাইনে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে দেশজুড়ে জল্পনা তুঙ্গে। একে একে বিভিন্ন শহরে বৈঠকের সময়সূচি ঘোষণা করছে কমিশন। আগামী ২২ ও ২৩ অক্টোবর মহারাষ্ট্রের মুম্বইতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে কমিশন। এর আগে বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই এবং জয়পুরে আলোচনা পর্ব সম্পন্ন হয়েছে, যেখানে কর্মচারী সংগঠনগুলি মূলত মূল বেতন এবং ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ সংশোধনের দাবি জোরালোভাবে তুলেছে।

এই আবহে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সপ্তম বেতন কমিশনের মতো অষ্টম বেতন কমিশনেও কি মূল বেতন এবং মোট বেতনের (Gross Salary) অঙ্কে বিরাট ফারাক দেখা যাবে? অতীতে দেখা গিয়েছে, সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হওয়ার পরেও মহার্ঘ ভাতা (DA) বেশি থাকায় মোট বেতন বৃদ্ধির হার ছিল তুলনামূলক কম। তবে বর্তমান পরিস্থিতিতে ডিএ-র হার এবং সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞদের হিসাব বলছে, অষ্টম বেতন কমিশনের আওতায় বড়সড় বেতন বৃদ্ধি হতে পারে।

একটি আনুমানিক হিসেবে দেখা যাচ্ছে, বর্তমান ৪৭,৬০০ টাকা মূল বেতন এবং ৯০,৪৪০ টাকা মোট বেতন বিশিষ্ট ‘লেভেল ৮’-এর একজন কর্মীর ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.৫৭ ধরা হয়, তবে সংশোধিত মূল বেতন দাঁড়াতে পারে ১,২২,৩৩২ টাকায় এবং আনুমানিক মোট বেতন পৌঁছে যেতে পারে প্রায় ১,৫২,০০০ টাকায় (অর্থাৎ মোট বেতনে প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি)। তবে চূড়ান্ত অঙ্ক কী হবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে অষ্টম বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত অনুমোদন এবং সেই সময়কার মহার্ঘ ভাতার হারের ওপর। সরকারি সিলমোহর পড়ার পরই কর্মচারীদের প্রকৃত বেতনের চিত্রটি পরিষ্কার হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *