“সারারাত ফুর্তিতে মত্ত মা-বাবা, ঘরের ভেতর একা ছোট্ট মেয়েটি! অমানবিক কান্ডে ভাইরাল ভিডিও

রাতের অন্ধকারে একরত্তি শিশুকে ঘরে তালাবন্ধ করে বাইরে ফুর্তিতে মত্ত থাকার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। সারারাত অবুঝ শিশুটির কান্নার আওয়াজে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধারে এগিয়ে আসেন প্রতিবেশীরা। এই নৃশংস ও অমানবিক ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে এই ধরণের ঘটনা ঘটে আসছে বলে অভিযোগ। ঘটনার রাতে ঘরের ভেতর থেকে একটানা এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান আশপাশের বাসিন্দারা। প্রথমে বিষয়টি সাধারণ বলে মনে হলেও, ঘণ্টা পার হয়ে গেলেও বাচ্চার কান্নার মাত্রা না কমায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর তারা গিয়ে দেখেন, বাইরে থেকে কড়া তালা ঝুলছে মূল দরজায়। ভেতরে তখন সাহায্য চেয়ে কান্নায় ভেঙে পড়েছে অসহায় শিশুটি।
সারারাত ধরে মা বা অভিভাবকদের এই ধরনের উদাসীনতা এবং নিষ্ঠুর আচরণ দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। দিনের আলো ফুটতেই ঘটনাটি জানাজানি হয় এবং মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারির কাছে একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার জোরালো আর্জি জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো রাজারহাটজুড়ে শুরু হয়েছে জোর শোরগোল।