আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মাঝেই মোদি সরকারের মাস্টারস্ট্রোক! কোন জ্বালানিতে কত কমল দাম? জেনে নিন

পশ্চিম এশিয়ায় চলমান সঙ্কটের মধ্যেই জ্বালানি রফতানির ওপর চাপানো শুল্ক কমানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদি সরকার। অর্থমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, আগামী দুই সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা বিমান জ্বালানির রফতানি শুল্ক হ্রাস করা হয়েছে, যা গত ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
অর্থ মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জ্বালানি রফতানির ওপর নতুন শুল্কের হারগুলি নিম্নরূপ:
-
পেট্রোল: পেট্রোলের রফতানি শুল্ক প্রতি লিটারে ১.৫০ টাকা থেকে কমিয়ে মাত্র ০.৫০ টাকা করা হয়েছে (অর্থাৎ লিটারে ১ টাকা শুল্ক কমল)।
-
ডিজেল: ডিজেলের ওপর রফতানি শুল্ক প্রতি লিটারে ৫ টাকা কমানো হয়েছে। এর ফলে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি (SAED) এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস (RIC) মিলিয়ে মোট শুল্ক ২৫ টাকা থেকে কমে হয়েছে প্রতি লিটারে ২০ টাকা।
-
এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF): বিমান জ্বালানির রফতানি শুল্ক প্রতি লিটারে ১৯ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা করা হয়েছে (অর্থাৎ লিটারে ৪ টাকা হ্রাস)।
উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত জোগান বজায় রাখতে এবং আন্তর্জাতিক বাজারদরের ওঠানামার ওপর ভিত্তি করে প্রতি দুই সপ্তাহ অন্তর এই রফতানি শুল্ক পর্যালোচনা করা হয়। তবে কেন্দ্রের এই পদক্ষেপে বিশ্ব বাজারের অস্থিতিশীলতার মধ্যেও জ্বালানি বাণিজ্যে স্বস্তি মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।