বাজারে আসছে তাক লাগানো নতুন গাড়ি! মারকাটারি ডিজাইনে হ্যালো বলতে চলেছে হুন্ডাইয়ের এই দুর্দান্ত মডেল

অটোমোবাইল বাজারে ফের বড়সড় চমক নিয়ে হাজির হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই (Hyundai)। সম্প্রতি তারা বিশ্ববাসীর সামনে নিয়ে এসেছে তাদের নতুন প্রজন্মের Tucson। পুরনো মডেলের তুলনায় শুধু আকারে বড় হওয়াই নয়, বরং নতুন এই এসইউভির বাহ্যিক ডিজাইন এবং আধুনিক প্রযুক্তিতে এসেছে আমূল পরিবর্তন। যদিও এই নতুন Tucson ভারতের বাজারে আদৌ আসবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে, তবে এর প্রভাব যে দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি হুন্ডাই ক্রেটা (Hyundai Creta)-র পরবর্তী জেনারেশনের ওপর দারুণভাবে পড়তে চলেছে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা।

নতুন ‘Art of Steel’ ডিজাইন ও লুকে তাক লাগাল Tucson

নতুন Tucson-এ হুন্ডাই ব্যবহার করেছে তাদের সর্বাধুনিক ‘Art of Steel’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ। গাড়িটির গোটা অবয়ব এখন অনেক বেশি বক্সি এবং মাসকুলার। এর মনোলিথিক ডিজাইনের সুবাদে আগের প্রজন্মের তুলনায় গাড়িটিকে অনেক বেশি চওড়া, বড় এবং অ্যাগ্রেসিভ দেখায়। অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে হুন্ডাইয়ের পরবর্তী প্রজন্মের ক্রেটা মডেলে ঠিক এই একই ডিজাইন দর্শনের বড়সড় প্রতিফলন দেখা যেতে পারে। বিশেষ করে শক্তপোক্ত সারফেসিং এবং শার্প ডিজাইন এলিমেন্ট নতুন ক্রেটাকে আরও অনেক বেশি প্রিমিয়াম ও আধুনিক লুক দেবে।

কেবিন ও প্রযুক্তিতে আসছে বিরাট বদল

বাইরের রূপ বদলানোর পাশাপাশি নতুন Tucson-এর অন্দরমহলেও আনা হয়েছে প্রিমিয়াম লাউঞ্জের ছোঁয়া। ভেতরে রয়েছে দুর্দান্ত লেআউট ও বড় টাচস্ক্রিন ডিসপ্লে। আগামী বছর বাজারে আসতে চলা নতুন প্রজন্মের ক্রেটাতেও হুন্ডাইয়ের আধুনিক ইনফোটেসমেন্ট সিস্টেম এবং বড় ট্যাবলেটের মতো স্ক্রিন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি নতুন Tucson-এর আকর্ষণীয় স্টিয়ারিং হুইল ডিজাইনটি—যা ইতিমধ্যে হুন্ডাই ভেন্যু (Hyundai Venue)-তেও দেখা গেছে—তা আগামী দিনের ক্রেটাতেও ব্যবহার করা হতে পারে।

ভারতের বাজারে বর্তমান প্রজন্মের ক্রেটা হুন্ডাইয়ের অন্যতম প্রধান বেস্ট-সেলার মডেল। তাই আগামী বছর যখন নতুন জেনারেশনের ক্রেটা বাজারে পা রাখবে, তখন ডিজাইন, প্রযুক্তি এবং সামগ্রিক প্রিমিয়াম অনুভূতির দিক থেকে গ্রাহকরা যে এক অবিশ্বাস্য পরিবর্তনের দেখা পাবেন, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *