এক ফোন কল আর সোজা প্রত্যাখ্যান! মমতার আসন সমঝোতার বড় প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোন মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস?

আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক বড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল শিবিরের পক্ষ থেকে আসন সমঝোতার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছে কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, তৃণমূলের তরফে এই সমঝোতার প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কংগ্রেস হাইকমান্ড সেই প্রস্তাব একবাক্যে না করে দিয়েছে।

কী ছিল প্রস্তাবের নেপথ্যে?

কংগ্রেস সূত্রে খবর, তৃণমূলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তারা নন্দীগ্রাম আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে দেবে এবং তার বদলে মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রটি নিজেদের দখলে রাখবে। এই বিষয়ে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে ফোনে আলোচনাও হয়েছিল। কিন্তু প্রদেশ কংগ্রেসের নেতা ও কর্মীদের একাংশের জোরালো আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই জোটে রাজি হয়নি হাইকমান্ড।

প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন যে, কর্মীরা তৃণমূলের সঙ্গে এই মুহূর্তে কোনো সমঝোতা চান না। দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার পর উপনির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের জোট দলের কর্মীদের কাছে ভুল বার্তা দিতে পারে। তাই একা লড়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

মনোনয়ন ও রাজনৈতিক সমীকরণ

এদিকে, মঙ্গলবার নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থী মিলন প্রধান আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নেপত্র পেশ করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং ইনচার্জ প্রকাশ জোশি সহ দলের শীর্ষ নেতৃত্ব। একদিকে মমতার আসন সমঝোতার প্রস্তাব নাকচ এবং অন্যদিকে কংগ্রেসের স্বতন্ত্রভাবে লড়াইয়ের এই সিদ্ধান্ত যে আগামী উপনির্বাচনের লড়াইকে আরও বেশি জমিয়ে তুলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *