ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ আর আগের মতো সহজ নয়! বড় ঘোষণা আসতেই ধাক্কা খেলেন পর্যটকরা

থাইল্যান্ড (Thailand) ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এবার থেকে বেশ কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে ভারতীয় পর্যটকদের। ১৫ সেপ্টেম্বর, ২০২৬ থেকে থাইল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে নিয়মাবলীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করা গেলেও, থাকার সময়সীমা এবং প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে এসেছে বড় আপডেট।

কী কী নিয়ম বদলাল?

  • থাকার সময়সীমা হ্রাস: এতদিন ভারতীয় পর্যটকরা থাইল্যান্ডে ভিসা ছাড়াই একটানা ৬০ দিন পর্যন্ত থাকতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, সেই মেয়াদ কমিয়ে এবার সর্বোচ্চ ৩০ দিন করা হয়েছে।

  • পাসপোর্টের মেয়াদ: থাইল্যান্ডে প্রবেশ করার তারিখ থেকে পর্যটকের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে।

  • কনফার্মড রিটার্ন টিকিট: ভিসা ছাড়া থাইল্যান্ডে গেলে ভ্রমণকারীদের অবশ্যই কনফার্মড রিটার্ন টিকিট বা অন্য কোনো দেশে যাওয়ার টিকিট সঙ্গে রাখতে হবে। শুধু ওয়ান-ওয়ে টিকিটের ভরসায় ইমিগ্রেশনে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি হোটেল বুকিং এবং ট্রাভেল আইটিনারিও হাতের কাছে রাখা বাধ্যতামূলক।

  • আর্থিক সচ্ছলতার প্রমাণ ও নগদ টাকা: নতুন নিয়মে পর্যটকদের পর্যাপ্ত আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রত্যেক যাত্রীর কাছে অন্তত ২০,০০০ থাই বাত ক্যাশ (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮,০০০ টাকা) থাকা আবশ্যক। শুধু ডিজিটাল পেমেন্ট বা ক্রেডিট কার্ডের ওপর ভরসা করলে বিপদে পড়তে পারেন।

  • টিডিএসি (TDAC) ফর্ম: থাইল্যান্ডে প্রবেশের আগে Thailand Digital Arrival Card পূরণ করাও বাধ্যতামূলক করা হয়েছে, যা যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে থেকে করা সম্ভব।

তাই এই ১৫ সেপ্টেম্বর বা তার পর থাইল্যান্ড যাওয়ার কথা ভাবলে, শুধুমাত্র ‘ভিসা লাগবে না’ এই স্বস্তিতে না থেকে পাসপোর্ট, রিটার্ন টিকিট, ক্যাশ টাকা এবং অন্যান্য নথিপত্র আগে থেকেই গুছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *