ঘুম থেকে উঠে ইমেল খুলতেই মাথায় আকাশ ভেঙে পড়ল! ভোর ৬টার এক ম্যাসেজে চাকরি গেল ২১ হাজার কর্মীর

ভোর ৬টায় ঘুম থেকে উঠেই মাথায় হাত! হাজার হাজার কর্মীকে মেইল পাঠিয়ে একসঙ্গে চাকরি থেকে ছাঁটাই করল বিশ্বখ্যাত টেক জায়ান্ট ওরাকল (Oracle)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি অর্থবছরে এক ধাক্কায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে এই মার্কিন সংস্থা, যা তাদের মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ।

ভোর ৬টার সেই রহস্যময় ইমেল

সংস্থার তরফে পাঠানো ওই মেইলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ‘আজ আপনার শেষ কর্মদিবস।’ সাংগঠনিক পরিবর্তনের কথা বলা হলেও ঠিক কী কারণে এত বিপুল সংখ্যক কর্মীকে এভাবে বরখাস্ত করা হলো, তার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। মেইল পাঠানোর সঙ্গে সঙ্গেই ওই কর্মীদের অফিসিয়াল কম্পিউটার, ইমেল, ভয়েসমেল এবং সমস্ত ফাইলের অ্যাক্সেস সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। এক বছর আগেও যেখানে সংস্থায় ১,৬২,০০০ জন কর্মী কর্মরত ছিলেন, ছাঁটাইয়ের পর তা কমে দাঁড়িয়েছে ১,৪১,০০০-এ।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তই কি আসল কারণ?

বিশ্লেষকদের মতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে আরও বেশি জোর দিতে চাইছে ওরাকল। গত কয়েক বছরের তুলনায় বর্তমানে এআই খাতে তিনগুণ বেশি অর্থ ব্যয় করছে সংস্থাটি, যা ২০২৭ সালের শুরুতেও বজায় রাখার পরিকল্পনা রয়েছে। আমেরিকার পাশাপাশি এবার ভারতীয় কর্মীদের ওপরও এই ছাঁটাইয়ের কোপ পড়তে পারে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে তীব্র জল্পনা ও আতঙ্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *