পার্লার নয়, এবার বাড়িতেই বানান ম্যাজিক হাইড্রেটিং জেল! ত্বকের জেল্লা দেখে চমকে যাবেন!

বাজারচলতি কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করে ত্বকের বারোটা বাজছে? অথচ পার্লারের মতো দামি ফেসিয়াল বা গ্লোয়িং ত্বক পাওয়ার শখ কি আপনারও রয়েছে? তাহলে এবার কৃত্রিম প্রসাধনী বাদ দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন হাইড্রেটিং জেল। বিশেষজ্ঞদের মতে, বাড়িতে তৈরি এই ভেষজ জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অত্যন্ত জাদুকরীভাবে কাজ করে।
ঘরে হাইড্রেটিং জেল তৈরির সহজ উপায়:
১. অ্য়ালেভেরা ও শসার জেল: অ্যালোভেরা জেলের সঙ্গে কিছুটা শসার রস এবং কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। শসা ত্বককে ঠান্ডা রাখে এবং অ্যালোভেরা গভীর থেকে ময়েশ্চারাইজ করে।
২. গ্রিন টি এবং মধু জেল: গ্রিন টি ফুটিয়ে তার জলের সঙ্গে খাঁটি মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ফ্রিজে রেখে দিন। এটি ত্বকের ক্ষতিকারক টক্সিন দূর করতে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।
৩. গোলাপ জল ও আলমন্ড জেল: গোলাপ জলের সঙ্গে অ্যালোভেরা জেল এবং সামান্য আমন্ড অয়েল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটির হাইড্রেটিং নাইট জেল।
রোজ রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে এই ঘরোয়া জেল হালকা হাতে ম্যাসাজ করে লাগান। নিয়মিত ব্যবহারে কিছুদিনের মধ্যেই আপনার ত্বক হয়ে উঠবে কাঁচের মতো স্বচ্ছ, নরম ও রেশমের মতো উজ্জ্বল!