স্কুল পড়ুয়াদের জন্য বিরাট সুখবর! পুজোর আবহে একটানা ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল!

সেপ্টেম্বর মাস জুড়ে একদিকে জন্মাষ্টমী, গণেশ পুজো এবং অন্যদিকে বিশ্বকর্মা পুজোর মতো একের পর এক উৎসবে মেতে উঠেছে রাজ্যবাসী। আর এই উৎসবের মরশুমেই স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য এল দারুণ সুখবর। বিশ্বকর্মা পুজো এবং সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে চলতি সপ্তাহে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে টানা চার দিন ছুটি থাকতে চলেছে।
কবে থেকে শুরু হচ্ছে এই ছুটি?
চলতি সপ্তাহে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১৭ ও ১৮ সেপ্টেম্বর— দু’দিনই বিভিন্ন জায়গায় মহাসমারোহে বিশ্বকর্মা পুজো উদযাপিত হবে। এই পুজোর ছুটির রেশ কাটতে না কাটতেই সামনে আসছে সাপ্তাহিক ছুটি।
আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার এবং ২০ সেপ্টেম্বর রবিবার হওয়ায় বিশ্বকর্মা পুজোর ছুটির সঙ্গে উইকএন্ড মিলে যাচ্ছে। এর ফলে আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকেই কার্যত টানা চার দিনের জন্য বন্ধ থাকতে চলেছে রাজ্যের অধিকাংশ স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। পুজো আর ছুটির এই লম্বা মেয়াজে ছাত্রছাত্রীদের মধ্যেও খুশির হাওয়া।