ব্রিকস সম্মেলনে মোদী-পুতিন-জিনপিংয়ের তাক লাগানো সেলফি! নিমেষেই ভাইরাল হওয়া এই ছবি নিয়ে আসল সত্যটা কী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বিশ্ব নেতাদের একটি সেলফি ব্যাপকহারে শেয়ার করা হচ্ছে। ২০২৬ সালের ব্রিকস (BRICS) সম্মেলনে তোলা একটি বাস্তব ছবি হিসেবে দাবি করে এটি ছড়ানো হলেও, ‘বুম’-এর অনুসন্ধানে স্পষ্ট হয়ে গেছে যে সম্পূর্ণ ছবিটাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি।

চলতি বছর ১২ এবং ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের আবহের মাঝেই ভারতীয় জনতা পার্টির (BJP) মুখপাত্র শাজিয়া ইলমি প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে এবং বিরোধী নেতাদের সমালোচনা করে এই ছবিুলো পোস্ট করেছিলেন। যদিও পরে তিনি সেই পোস্টটি মুছে দেন।

ফ্যাক্ট চেকে যা ধরা পড়ল

১. মৃত নেতার উপস্থিতি: ভাইরাল হওয়া ওই ছবিতে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেখা যাচ্ছে। অথচ তিনি বহু আগেই অর্থাৎ ২০২৪ সালের ২০ মে আজারবাইজান সীমান্তের কাছে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। ফলে ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে তাঁর উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না।

২. ওপেনএআই ওয়াটারমার্ক: বুমের পক্ষ থেকে ছবিটি ওপেনএআই-এর ভেরিফাই টুলের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে যে, এটি একটি সম্পূর্ণ এআই-উৎপন্ন ছবি।

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিভ্রান্তিকর ছবি ছড়ানোর এই প্রবণতা রোধে এ ধরনের তথ্য যাচাই অত্যন্ত জরুরি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *