সূর্য গোচরে বদলাবে ভাগ্য! আগামী ১৭ সেপ্টেম্বর কোন ৩ রাশির কপালে রয়েছে রাজযোগের সুখ?

আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন গ্রহরাজ সূর্য। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা, পিতা এবং সম্মান ও ক্ষমতার কারক গ্রহ হিসেবে গণ্য করা হয়। সূর্যদেবের এই রাশি পরিবর্তন কন্যা সংক্রান্তি নামে পরিচিত। কন্যা রাশিতে সূর্যের এই গোচর প্রায় এক মাস স্থায়ী হবে। বিশেষ বিষয় হলো, এই সময়ে বুদ্ধের সঙ্গে সূর্যের সংযোগের ফলে একটি অত্যন্ত শুভ বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হবে। এর ফলে জ্যোতিষ গণনা অনুযায়ী বিশেষ কিছু রাশির জাতক জাতিকারা কর্মজীবন থেকে শুরু করে আর্থিক ক্ষেত্রে দারুণ সাফল্য লাভ করবেন।

মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল প্রমাণিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য এই রাশির জাতকদের ষষ্ঠ ঘরে গোচর করতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়বে আপনার দৈনন্দিন কার্যক্ষমতা এবং বিচক্ষণতার ওপর। আদালত সংক্রান্ত বা আইনি কোনো দীর্ঘমেয়াদী মামলা থাকলে তা এই সময়ে সাফল্যের মুখ দেখতে পারে এবং সমস্ত আইনি কাজ সময়মতো সম্পন্ন হবে। পাশাপাশি আপনার অমীমাংসিত বা আটকে থাকা কাজগুলোও দ্রুত শেষ হয়ে যাবে। শারীরিক অসুস্থতা বা স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছেন, এই গোচরের প্রভাবে তাদের সেই উদ্বেগ অনেকটাই কেটে যাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *