“বাংলার মানুষ যখন বিপদে, তখন তিনি লং আইল্যান্ডে!” অভিষেকের বিদেশ সফর ও সুমিতের গ্রেপ্তারিতে যোগ খুঁজছেন মদন

চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের সিআইডি গ্রেপ্তারি—এই দুই ঘটনাকে নিছক কাকতালীয় বলে মানতে নারাজ কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিউ জার্সির বিলাসবহুল ভিলা এবং তাঁর বিদেশ যাওয়া নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক।

মিত রায়ের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাত্রা ও বিলাসবহুল ভিলা ভাড়া করা নিয়ে প্রশ্ন তোলেন মদন মিত্র। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে থাকাকালীন সুমিত রায়কে গ্রেপ্তারের নানা চেষ্টা চললেও তিনি ধরা পড়েননি। কিন্তু অভিষেক বিদেশ যাওয়ার পরেই এই গ্রেপ্তারির ঘটনা ঘটল। নিউ জার্সির লং আইল্যান্ডকে পৃথিবীর অন্যতম উচ্চবিত্তদের বাসস্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কালীঘাটের এক মধ্যবিত্ত পরিবারের যুবক হয়ে কীভাবে সেখানে সর্বোচ্চ খরচে ভিলা ভাড়া করে থাকছেন, তা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন তিনি।

মদন মিত্রের কটাক্ষ, বাংলার মানুষ যখন নানা সমস্যায় জর্জরিত, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে গিয়ে বিলাসবহুল ভিলায় সময় কাটাচ্ছেন। এর আগেও চার্টার্ড বিমান সহ নানা বিষয়ে অভিষেককে নিশানা করেছিলেন মদন। সাম্প্রতিক নানা রাজনৈতিক আবহের মধ্যেই ‘বিলাসবহুল ভিলা’ বিতর্ক তৃণমূলের অন্দরে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *