আপনার বাহুর বাড়তি মেদ ঝরিয়ে ফেলুন এখন সহজেই

মেদ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই অনেকেরই। পেট বা শরীরের অতিরিক্ত চর্বি অনেকের কাছে বেশ অস্বস্তিকর। শুধু তাই নয়, অনেকেই আবার বাহুর বাড়তি মেদ নিয়েও অস্বস্তিতে ভুগেন। এর থেকে বাঁচতে কি করবেন সেই উপায় খুঁজে বেড়ান।

জানেন কি, বাহুর মেদ থেকে বাঁচার একমাত্র উপায় শরীরচর্চা। নির্দিষ্ট কিছু ব্যায়ামের মাধ্যমে খুব সহজেই বাহুর মেদ ঝরানো সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক মেদহীন বাহু পেতে কী কী ব্যায়াম করবেন-

পুশ আপ

পুশ আপ দেওয়ার ভঙ্গি সম্পর্কে সবাই জানেন। পুশ আপের ফলে কাঁধের যে অংশে চাপ পড়ে, সেখান থেকে মেদ ঝরে।

আর্ম সার্কেলস

দু’টি পা জড়ো করে হাত দু’টি কাঁধ বরাবর উপরে তুলুন। এর পরে ধীরে ধীরে হাত দু’টিকে চক্রাকারে ঘোরাতে থাকুন। ১০-১২ বার এটি করতে থাকুন।

বাইসেপস কার্ল

দু’টি পায়ের মাঝে দূরত্ব রেখে দাঁড়ান। ডাম্বল ধরে হাত দু’টি প্রসারিত করুন। একবার বুকের কাছে টানুন। ফের দূরে ঠেলুন। কাঁধ স্থির রেখে এটি করার চেষ্টা করুন। ১০-১৫ বার করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *