পেঁয়াজ-রসুনের খোসা ফেলে দিচ্ছেন? ১০ গুণ পুষ্টি আর দুর্দান্ত উপকারে লাগান এভাবে

রান্না ঘরের এক কোণে পড়ে থাকা পেঁয়াজ ও রসুনের খোসা সাধারণত আমরা জঞ্জাল ভেবে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু একটু বুদ্ধি খাটালে এই অবহেলা করা খোসাগুলোই হতে পারে আপনার দৈনন্দিন জীবনের দারুণ কাজের জিনিস। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেঁয়াজ ও রসুনের খোসায় এমন কিছু উপকারী উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রান্না থেকে শুরু করে বাগান ও ত্বকের যত্নে জাদুর মতো কাজ করে।

রান্নার স্বাদ ও পুষ্টি বাড়াতে
পেঁয়াজ ও রসুনের খোসা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন। স্যুপ, ঝোল বা বিভিন্ন গ্রেভিতে এই গুঁড়ো ব্যবহার করলে খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায়। এছাড়া খোসাগুলো জলে ফুটিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ স্টক, যা যেকোনো পিৎজা বা নুডলসের সসে ব্যবহার করা যায়। এতে খাবারের পুষ্টিমূল্যও বৃদ্ধি পায়।

গাছের পুষ্টি জোগাতে সেরা সার
বাগান করার শখ থাকলে পেঁয়াজ ও রসুনের খোসা আপনার দারুণ উপকারে আসবে। খোসাগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন থাকে। এই খোসাগুলো জলে ভিজিয়ে রেখে সেই জল গাছে দিলে গাছের গ্রোথ ভালো হয়। অথবা খোসাগুলো মাটিতে মিশিয়ে দিলে তা চমৎকার অর্গানিক সার হিসেবে কাজ করে এবং গাছের পোকা মাকড়ের উপদ্রব কমায়।

ত্বকের যত্নে ও চুল পড়া রোধে
রসুনের খোসা ফুটিয়ে সেই জল ঠান্ডা করে মাথা ধুলে খুসকির সমস্যা দূর হয় এবং চুল মজবুত হয়। অন্যদিকে, পেঁয়াজ ও রসুনের খোসা ত্বকের মৃতকোষ দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে অত্যন্ত কার্যকরী।

তাই এখন থেকে পেঁয়াজ বা রসুনের খোসা রান্নাঘরের বর্জ্য না ভেবে কাজে লাগান আর জীবনকে করে তুলুন আরও সহজ ও সুন্দর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *