‘বাংলাটা ভাল করে শেখো!’ দুর্নিবার-জয়িতার চরম বাকবিতণ্ডায় উত্তপ্ত বিগ বস বাংলা

দ্বিতীয় সপ্তাহে পা দিতেই আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে ‘বিগ বস’ বাংলা। অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরে প্রবেশ করেছেন রাজবীর দে। এককালের ঘনিষ্ট বন্ধুরাই এখন একে অপরের প্রতিপক্ষ। নিত্যদিনের এই বচসা ও তরজায় এবার বড়সড় ফাটল দেখা গেল প্রতিযোগীদের সম্পর্কে। এতদিন ঘরের ‘মিষ্টি মেয়ে’ হিসেবে পরিচিত বিদেশি প্রতিযোগী আলেকজান্দ্রা টেলর এবং সৃজলা গুহর মধ্যকার শীতল লড়াই এখন প্রকাশ্যে।

সৃজলা বনাম আলেকজান্দ্রা
শোয়ের শুরু থেকেই ভাঙা ভাঙা বাংলায় সকলের মন জয় করে চলা আলেকজান্দ্রা এতদিন সবার সঙ্গে মানিয়ে চললেও, এবার তিনি প্রথমবার সরাসরি সংঘাতে জড়ালেন সৃজলা গুহর সঙ্গে। কথামতো, সৃজলাকে বলতে শোনা যায় যে তিনি ভিখারি নন এবং এখানে ভিক্ষা করতে আসেননি। এই পরিস্থিতিতে সৃজলাকে মনামীর পাশাপাশি নন্দিতাকেও সমর্থন করতে দেখা যায়। এরপর আলেকজান্দ্রাকে জামাকাপড় নিয়ে ধন্যবাদ জানিয়ে সৃজলা বলেন, ‘থ্যাংক ইউ অ্যালেক্স ড্রেসটার জন্য।’ অন্যদিকে ক্যামেরার সামনে আলেকজান্দ্রা নিজের অসন্তোষ প্রকাশ করে জানান, তিনি বুঝতেই পারছেন না কেন এই বিষয়গুলো নিয়ে বারবার কথা তোলা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ভরত কল এগিয়ে এসে আলেকজান্দ্রাকে শান্ত করার চেষ্টা করেন এবং মনে করিয়ে দেন যে এটি স্রেফ একটি খেলা। এর মাধ্যমেই মিষ্টি ইমেজ ভেঙে আলেকজান্দ্রার আসল প্রতিযোগী রূপটি সামনে এল বলে মনে করছেন দর্শকরা।

দুर्নিবার ও জয়িতার অশান্তি
এদিকে শুধু সৃজলা-আলেকজান্দ্রা নয়, উত্তপ্ত হয়ে উঠেছে দুর্নিবার ও জয়িতার সম্পর্কও। চ্যানেলের সামনে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, দুর্নিবার জয়িতাকে লক্ষ্য করে কটাক্ষ করে বলছেন যে তাঁর সামনে জয়িতার কোনো অস্তিত্বই নেই। এর জবাবে চুপ থাকেননি জয়িতাও, তিনিও পাল্টা আক্রমণ শানিয়ে জানান যে দুর্নিবারের নিজেরই কোনো অস্তিত্ব নেই তাঁর সামনে। কথা কাটাকাটি চরমে পৌঁছলে দুর্নিবারকে বলতে শোনা যায়, ‘বাংলাটা ভাল করে শেখো।’ যার উত্তরে জয়িতাও কড়া ভাষায় জানান যে তিনি বাংলাটা বেশ ভালোভাবেই শিখে গিয়েছেন। উল্লেখ্য, প্রথম দিন থেকেই বাকি প্রতিযোগীদের সঙ্গে জয়িতার বনিবনা না হওয়ার ইতিহাস দীর্ঘ।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এই সপ্তাহের নমিনেশনের তালিকা
ঝামেলা ও উত্তেজনার পারদ চড়ার মাঝেই এই সপ্তাহে এলিমিনেশনের মুখে পড়েছেন মোট ছয়জন প্রতিযোগী। তালিকায় রয়েছেন জয়িতা, সৃজলা, দীপেন্দু, ভরত, দুর্নিবার এবং আলেকজান্দ্রা টেলর। এই ছয় জনের মধ্যে কার ভাগ্য খারাপ হয় এবং কাকে শেষ পর্যন্ত ঘর ছেড়ে বিদায় নিতে হয়, তার উত্তর মিলবে শনিবারে ‘উইকেন্ড কা বার’-এ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *