LPG বুকিংয়ের নিয়মে বড় ধাক্কা! এবার থেকে মাত্র ২৫ দিনেই মিলবে রান্নার গ্যাস, জানাল কেন্দ্র

রান্নার গ্যাসের বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্রাহকদের সুবিধার্থে গ্রামীণ এলাকার বুকিংয়ের সময়সীমা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। এখন থেকে শহর ও গ্রাম—উভয় অঞ্চলেই সমান নিয়মে গ্যাস বুক করতে পারবেন সাধারণ মানুষ।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রতিমন্ত্রী সুরেশ গোপী সামাজিক মাধ্যমে এই পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, আজ ৭ সেপ্টেম্বর সোমবার থেকেই দেশজুড়ে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। আগে আন্তর্জাতিক বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে আমেরিকা-ইরান যুদ্ধের সময় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানির জোগান নিয়ে সংকট তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে রান্নার গ্যাসের কৃত্রিম চাহিদা ও কালোবাজারি রুখতে বুকিংয়ের নিয়মে কড়াকড়ি করা হয়েছিল।

পূর্বের নিয়ম অনুযায়ী, শহরের গ্রাহকরা প্রথম সিলিন্ডার বুক করার ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করতে পারলেও গ্রামীণ এলাকার গ্রাহকদের ক্ষেত্রে এই অপেক্ষার সময়সীমা ছিল ৪৫ দিন। দীর্ঘ অপেক্ষার সেই নিয়ম বদলে এখন গ্রামীণ এলাকার জন্যেও সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান কমিয়ে ২৫ দিন করা হয়েছে। ফলে সাধারণ মানুষের রান্নাঘরে গ্যাসের জোগান আরও দ্রুত ও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *