দুর্গাপুজোয় ডিজে থেকে কার্নিভাল—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ১০টি ধামাকা ঘোষণা!

আসন্ন দুর্গাপুজো নিয়ে রাজ্যবাসীর জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলায় ২০২৬ সালের দুর্গাপুজোর কো-অর্ডিনেশন বৈঠকে পুজো আয়োজকদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম ও নির্দেশিকা ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দ যাতে সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে রেখেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।
এবারের বৈঠকে সবচেয়ে বড় চমক ছিল ডিজে এবং কার্নিভাল সংক্রান্ত ঘোষণা। পুজোর দিনগুলিতে মণ্ডপে কিংবা বিসর্জনের মিছিলে—কোথাও আর ডিজে বাজানো যাবে না। পাশাপাশি, এবার পুজোয় কোনো কার্নিভাল হচ্ছে না বলেও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ছোট পুজো কমিটিগুলির কথা মাথায় রেখে ১ লক্ষ টাকার অনুদান এবং বিদ্যুতের বিলে শতভাগ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
একনজরে দেখে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর জন্য সরকারের বেঁধে দেওয়া প্রধান নিয়মগুলি:
-
ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ: পুজোর মণ্ডপ বা উৎসবের দিনগুলিতে উচ্চস্বরে ডিজে বাজানো যাবে না।
-
বিসর্জনেও কড়াকড়ি: শুধু মণ্ডপ নয়, বিসর্জনের শোভাযাত্রাতেও ডিজে ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
-
মহালয়ার আগে উদ্বোধন নয়: মাতৃপক্ষ বা দেবীপক্ষ শুরুর আগে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা যাবে না।
-
রাস্তা আটকে মণ্ডপ নয়: সাধারণ মানুষের যাতায়াত ও ট্রাফিক সচল রাখতে জাতীয় সড়ক বা গুরুত্বপূর্ণ প্রধান রাস্তা আটকে মণ্ডপ তৈরি করা যাবে না।
-
ধর্মীয় ভাবাবেগে সতর্কতা: পুজো মণ্ডপ বা থিম ফুটিয়ে তোলার সময় এমন কিছু করা যাবে না যা ঐতিহ্য বা ভাবাবেগে আঘাত করে।
-
নির্দিষ্ট সময়ে বিসর্জন: কোজাগরী লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর হওয়ায়, তার আগের দিন অর্থাৎ ২৪ অক্টোবরের মধ্যেই প্রতিমা নিরঞ্জন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
-
অষ্টমীতে মদ বিক্রি বন্ধ: মহাঅষ্টমীর পবিত্র দিনে রাজ্যের সমস্ত মদের দোকান ও বার সম্পূর্ণ বন্ধ থাকবে।
-
নতুন পুজোয় ছাড়পত্র: নতুন পুজো করার ক্ষেত্রে বাধা না থাকলেও জমির অনুমতি, অগ্নি নিরাপত্তা ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে।
-
কার্নিভাল বাতিল: এবছর দুর্গাপুজোর পর আর কোনো সরকারি কার্নিভাল হচ্ছে না।
-
আর্থিক সহায়তা ও ছাড়: ছোট পুজো কমিটির জন্য ১ লক্ষ টাকার অনুদান বহাল থাকছে এবং বিদ্যুতের ফি-তে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে।