নজর এড়িয়ে যায় সকলেরই! টাকার নোটের এই বিশেষ চিহ্নের আসল কাজ কী জানেন?

প্রাত্যহিক জীবনে কেনাকাটা বা হাতখরচের জন্য টাকার নোট আমাদের নিত্যসঙ্গী। বাজার করা থেকে শুরু করে বিল মেটানো—দিনভর বহুবার আমরা ১০০, ২০০ কিংবা ৫০০ টাকার নোট হাতবদল করি। কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন, এই নোটগুলির গায়ে কিছু বিশেষ উঁচু রেখা বা দাগ কাটা থাকে? প্রতিদিন হাজার হাজার নোট হাতে নিলেও এর আসল কারণ অনেকেরই অজানা।

কেন থাকে এই বিশেষ দাগ? নোটের ডিজাইনের সাধারণ অংশ বলে মনে হলেও, এই স্পর্শযোগ্য চিহ্নগুলির পিছনে রয়েছে একটি অত্যন্ত মানবিক ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। দৃষ্টিহীন বা যাঁদের চোখের দৃষ্টিশক্তি কম, তাঁরা যাতে কোনো রকম সাহায্য ছাড়াই নিজে থেকে নোটের মূল্যমান বুঝতে পারেন, সেই জন্যই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আঙুল বুলিয়ে যাতে নোটটি ১০০, ২০০ না কি ৫০০ টাকার—তা সহজেই শনাক্ত করা যায়, সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্কের এই অভিনব উদ্যোগ।

কোন নোটে কী ধরনের চিহ্ন থাকে?

  • ১০০ টাকার নোট: এর প্রান্ত বরাবর বিশেষ উঁচু রেখা বা দাগ থাকে।

  • ২০০ টাকার নোট: স্পর্শযোগ্য রেখার পাশাপাশি এতে বিশেষ বৃত্তাকার চিহ্ন থাকে।

  • ৫00 টাকার নোট: প্রান্তের কাছে আলাদা ধরনের উঁচু ও তির্যক রেখার বিন্যাস দেখতে পাওয়া যায়।

সাধারণ মানুষের কাছে চোখের দেখাই নোট চেনার প্রধান মাধ্যম হলেও, দৃষ্টিহীন মানুষের অধিকার ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই বিশেষ নকশা তৈরি করা হয়েছে। তাই পরের বার হাতেনাতে নোট পাওয়ার পর শুধু সংখ্যা না দেখে, প্রান্তে আঙুল বুলিয়ে এই বিশেষ বৈশিষ্ট্যটি অনুভব করে দেখতেই পারেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *