কাশ্মীরে বড় ধাক্কা সন্ত্রাসবাদীদের! সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম লস্করের পাকিস্তানি কমান্ডার!

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। শনিবার মধ্য কাশ্মীরের বুদগাম জেলার ইউসমার্গ এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হলো লস্কর-ই-তইবার এক শীর্ষস্থানীয় পাকিস্তানি কমান্ডার। নিহত জঙ্গির নাম ইয়াসির। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল ফোর্সেস এবং ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে।

কীভাবে চলল অভিযান? নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, লস্কর-ই-তইবার সুলাইমান মুসা গ্রুপের একসময়ের সদস্য হলেও, গত প্রায় এক বছর ধরে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে নিজের নেটওয়ার্ক চালাচ্ছিল এই পাকিস্তানি কমান্ডার। ইউসমার্গ এলাকায় তার গোপন আস্তানার খবর পেয়েই কোমর বেঁধে নামে যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলতেই শুরু হয় তীব্র গুলিবিনিময়। নিরাপত্তা বাহিনীর অতর্কিত ও কড়া জবাবে নিকেশ হয় লস্করের এই ধুরন্ধর জঙ্গি।

তদন্তে নিরাপত্তা সংস্থাগুলি: ইয়াসিরের মৃত্যুর পর তার সহযোগীরা এবং সাম্প্রতিক সময়ে উপত্যকায় কোনো বড় নাশকতার পরিকল্পনা সে করেছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-দমনে নিরাপত্তা বাহিনীর এই জোরালো অভিযান এবং একের পর এক শীর্ষ জঙ্গি খতম হওয়ায় স্বস্তিতে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *