জম্মু-কাশ্মীরে বড় সাফল্য! সেনা অভিযানে খতম এক ভয়ঙ্কর জঙ্গি, উদ্ধার একে-৪৭ রাইফেল

জম্মু-কাশ্মীরের বডগাম জেলায় ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বডগামের ‘অশদার গলি’ এলাকায় ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ (CRPF)-এর যৌথ তল্লাশি অভিযানে এক কট্টর জঙ্গিকে খতম করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ (AK-47) রাইফেল সহ প্রচুর যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কীভাবে এনকাউন্টার শুরু হল? সেনা সূত্রে জানা গেছে, পুলওয়ালার পাখেরপোরা থেকে ইউসমার্গ এলাকার দিকে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়েছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ‘অশদার গলি’তে যৌথ তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময় জওয়ানদের নজরে পড়ে একদল সন্দেহভাজন সন্ত্রাসী। জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে তারা অতর্কিত গুলি চালাতে শুরু করে। এরপর শুরু হয় তীব্র বন্দুকযুদ্ধ। দুপক্ষের গোলাগুলির মাঝেই এক জঙ্গি নিহত হয়।

সার্চ অপারেশন এখনও জারি: নিহত জঙ্গির পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘন জঙ্গলে আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বর্তমানে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগে কিश्तওয়ার জেলাতেও ‘ত্রাশি-আই’ নামক সফল অভিযানে তিন সন্ত্রাসীকে নিকেশ করেছিল ভারতীয় সেনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *