প্লাটলেট কাউন্ট ৭০ হাজারেরও বেশি! তবুও ডেঙ্গু রোগীর মেটিক্লেম রিজেক্ট করল ইনস্যুরেন্স কোম্পানি?

চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য বিমা বা মেডিকেলেম (Mediclaim) পাওয়া নিয়ে বড়সড় হয়রানির শিকার এক ডেঙ্গু রোগী। ডেঙ্গুর মতো গুরুতর রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সমস্ত নিয়ম মেনে বিমার দাবি জানানো হলেও, তা সরাসরি খারিজ করে দিয়েছে সংশ্লিষ্ট ইনস্যুরেন্স কোম্পানি। আর এই ঘটনা সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছিল?

মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত ওই রোগী চিকিৎসার সমস্ত খরচ মেটানোর জন্য বিমা সংস্থার কাছে মেডিকেলেম ক্লেম করেছিলেন। কিন্তু বিমা কোম্পানির দাবি ছিল, রোগীর রক্তে অণুচক্রিকা বা প্লাটেলেট কাউন্ট (Platelet Count) নির্দিষ্ট নিয়মের সীমার মধ্যে না থাকায় সেই দাবি মঞ্জুর করা সম্ভব নয়।

যদিও ওই রোগীর স্পষ্ট দাবি, তাঁর প্লাটেলেট কাউন্ট কোনোভাবেই ৭০ হাজার বা তার কম ছিল না। তা সত্ত্বেও ইনস্যুরেন্স কোম্পানি নানা অজুহাতে তাঁর ক্লেম রিজেক্ট করে দেয়।

বিমা কোম্পানির পলিসি নিয়ে বাড়ছে বিতর্ক

জরুরী চিকিৎসার সময়েও যদি এই ধরনের হয়রানির শিকার হতে হয়, তবে স্বাস্থ্য বিমা করানোর আসল উদ্দেশ্যটাই বা কোথায় থাকে— এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকায় কেন বিমা কোম্পানিগুলি নিয়ম বা আইনি মারপ্যাঁচ দেখিয়ে ক্লেম বাতিল করছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোরদার বিতর্ক। চিকিৎসাবিজ্ঞানের যুক্তিকে পাশ কাটিয়ে বিমা সংস্থাগুলির এহেন খামখেয়ালি আচরণ সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলিকে আরও বেশি আতঙ্কিত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *