Red Alert জারি দিল্লিতে—জেনেনিন কী হলো ভারতের রাজধানী শহরে?

জন্মাষ্টমীর উৎসবের আনন্দের মাঝেই আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে তীব্র সমস্যার মুখে পড়ল জাতীয় রাজধানী। শুক্রবার সকাল থেকেই দিল্লির আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার পর রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা। উৎসবের দিনে হঠাৎ এই দুর্যোগের জেরে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন ও উদযাপনে বড়সড় বিঘ্ন ঘটেছে।

হঠাৎ নামা এই মুষলধারে বৃষ্টির জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান চলাচলে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জল জমে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এদিন অন্তত চারশোটি ফ্লাইটের ওড়ার সময় পিছিয়ে গেছে। শুধু তাই নয়, খারাপ আবহাওয়ার জেরে দিল্লি বিমানবন্দরে আসার পথে অন্তত ৯টি বিমানকে অন্য শহরে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে জয়পুর ও লখনৌয়ের দিকে চারটি করে এবং আমেদাবাদের দিকে একটি ফ্লাইট পাঠানো হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। তবে যেকোনো ধরনের অনভিপ্রেত দুর্ভোগ এড়াতে যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগেই নিজেদের ফ্লাইটের লাইভ স্ট্যাটাস ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *