শিক্ষক দিবসে জানুন বিশ্বের সবচেয়ে ধনী কোচের নাম! তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

ফুটবল খেলোয়াড়দের বিলাসবহুল জীবনযাপন এবং তাঁদের কোটি কোটি টাকার সম্পত্তির কথা কমবেশি সকলেরই জানা। কিন্তু আপনি কি জানেন, মাঠের বাইরে ট্যাকটিক্স সাজানো কোচরাও আয়ে ও সম্পত্তিতে কোনো অংশে পিছিয়ে নেই? বিশেষ শিক্ষক দিবসের আবহে সামনে এল বিশ্বের সবচেয়ে ধনী কোচের নাম ও তাঁর তাক লাগানো সম্পত্তির হিসাব।
রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল কোচ হলেন ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় ভেন রুনি (Wayne Rooney)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২,১৭০ কোটি টাকা (২৫০ মিলিয়ন ডলারের বেশি)। বর্মিংহাম সিটি, ডিসি ইউনাইটেড, ডারবি কাউন্টি এবং প্লায়মাউথ আর্গিলের মতো ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
কোচ হওয়ার আগে মাঠের খেলোয়াড় হিসেবেও সোনালী কেরিয়ার ছিল রুনির। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ড ২৫৩টি গোল করার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া ইংল্যান্ডের হয়ে ১২০টি ম্যাচ খেলে ৫৩টি গোল করে দীর্ঘ সময় দেশের অল-টাইম টপ স্কোরার হিসেবে নিজের নাম ধরে রেখেছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে বিপুল সাফল্য অর্জনের পাশাপাশি কোচিং কেরিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সুবাদেই আজ বিশ্বের সবচেয়ে ধনী কোচের মুকুট পরে রয়েছেন এই ইংলিশ তারকা।