আইফোনের দাম শুনলে চমকে উঠবেন! ৩ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনের দাম

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে টেক দুনিয়ায় জল্পনার অন্ত নেই। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বহু প্রতীক্ষিত মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে সংস্থা তাদের নতুন সিরিজ লঞ্চ করবে। এর ঠিক আগেই ট্রেনফোর্স (TrendForce)-এর একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন বা আইফোন ১৮ ফোল্ড-এর দাম আকাশছোঁয়া হতে পারে। ভারতীয় মুদ্রায় যার দাম ৩ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাম কত হতে পারে? রিপোর্ট অনুযায়ী, এই ফোল্ডেবল আইফোনের দাম বেস ভ্যারিয়েন্টের জন্য প্রায় ২,০৯৯ থেকে ২,২৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৯৮ লক্ষ থেকে ২.১৭ লক্ষ টাকা) থেকে শুরু হতে পারে। তবে হাই-এন্ড বা সর্বোচ্চ কনফিগারেশনের দাম ৩,০০০ ডলার অর্থাৎ প্রায় ২.৮৩ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। বুক-স্টাইলের এই ফোল্ডেবল ফোনে ৫.৫ ইঞ্চির আউটার ও ৭.৮ ইঞ্চির ইনার ডিসপ্লে থাকতে পারে বলে জল্পনা চলছে।
৯ সেপ্টেম্বরের মেগা ইভেন্টে আর কী কী আসছে? ব্লুমবার্গের প্রতিনিধি মার্ক গুরম্যানের মতে, ফোনটির হিঞ্জ মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং প্রশংসনীয় হলেও এর ক্যামেরা নিয়ে কিছু হতাশা রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বরের ইভেন্টে অ্যাপল শুধুমাত্র ফোল্ডেবল ফোন নয়, বরং একঝাঁক নতুন প্রোডাক্ট বাজারে আনতে চলেছে। তালিকায় রয়েছে:
-
iPhone 18 Pro এবং Pro Max
-
iPhone Fold / Ultra
-
Apple Watch Series 12 ও Ultra 4
-
AirPods 5 এবং OLED iPad mini
-
HomePod mini 2 ও Apple TV 4K (4th gen)
লঞ্চের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই অ্যাপলের এই নতুন ডিভাইসগুলি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।