৯ সেপ্টেম্বর অ্যাপলের মেগা ইভেন্ট! আসছে প্রথম ফোল্ডেবল আইফোন ও আইফোন ১৮ প্রো, কী চমক থাকছে জানেন?

আইফোনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসেই আসছে অ্যাপলের সবচেয়ে বড় মেগা ইভেন্ট। সংস্থাটি তাদের পরবর্তী লঞ্চ ইভেন্টের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আগামী ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় অনুযায়ী রাত ১০:৩০ মিনিটে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ (Surprise and Shine) শিরোনামে এই বিশেষ ইভেন্টের আয়োজন করতে চলেছে অ্যাপল। গুঞ্জন রয়েছে, এই ইভেন্টেই পর্দা উঠতে চলেছে বহুল প্রতীক্ষিত iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max মডেল দুটির। তবে শুধু প্রো মডেলই নয়, এবারের ইভেন্টের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন!
আইফোন লঞ্চের সনাতনী রীতিতে বদল:
প্রতি বছর অ্যাপল তাদের নতুন সিরিজের সমস্ত মডেল একযোগে বাজারে আনলেও, এবার সেই নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, কোম্পানিটি আইফোন ১৮ সিরিজকে দুটি ভিন্ন ধাপে বা ফেজে লঞ্চ করতে পারে। সেপ্টেম্বর মাসের ইভেন্টে সম্পূর্ণ ফোকাস থাকবে প্রিমিয়াম ক্যাটাগরির iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর ওপর। অন্যদিকে, স্ট্যান্ডার্ড iPhone 18, iPhone 18e এবং দ্বিতীয় প্রজন্মের iPhone Air পরবর্তীতে ২০২৭ সালে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বড় চমক—ফোল্ডেবল আইফোন (iPhone Ultra):
দীর্ঘদিন ধরেই অ্যাপলের ফোল্ডেবল ফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা চলছে। এবার শোনা যাচ্ছে, ৯ সেপ্টেম্বরের ইভেন্টে অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল আইফোনের এক ঝলক সামনে আনতে পারে। সংস্থার প্রথম এই ভাঁজ করা ফোনের নাম হতে পারে ‘iPhone Ultra’। যদিও অ্যাপলের পক্ষ থেকে এখনও এর ডিজাই বা নামকরণের সরকারি সিলমোহর দেওয়া হয়নি, তবে এই ফোনটি লঞ্চ হলে তা অ্যাপলের ইতিহাসে এক নতুন মাইলফলক হবে।
ডিজাইন ও ডিসপ্লেতে কী পরিবর্তন আসছে?
নতুন iPhone 18 Pro এবং Pro Max-এর স্ক্রিন সাইজে খুব একটা বড় ফার্ফাক না থাকলেও (যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চি ডিসপ্লে বজায় থাকতে পারে), স্ক্রিনের ওপর থাকা Dynamic Island আকারে বেশ কিছুটা ছোট হতে পারে। এর ফলে ডিসপ্লে আরও পরিষ্কার ও বড় দেখাবে। পাশাপাশি, ক্যামেরার ক্ষেত্রে বড়সড় আপগ্রেড আনতে চলেছে টেক জায়ান্টটি। আইফোন ১৮ প্রো-তে ৫এক্স এবং প্রো ম্যাক্সে ৬এক্স অপটিক্যাল জুমের পাশাপাশি ভেরিয়েবল অ্যাপারচার (Variable Aperture) প্রযুক্তি যুক্ত হতে পারে, যা কম আলোতেও দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে।
শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি:
পারফরম্যান্সের দিক থেকে ফোনগুলিতে ব্যবহার করা হতে পারে টিএসএমসি-র (TSMC) অত্যাধুনিক ২-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি নতুন A20 Pro চিপ। এর ফলে ফোনের গতি বাড়ার পাশাপাশি ব্যাটারি সাশ্রয়ও অনেক বেশি হবে। বিশেষ করে iPhone 18 Pro Max মডেলে ৫,৫০০ এমএএইচ-এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে খবর মিলেছে।
সবমিলিয়ে, আগামী ৯ সেপ্টেম্বরের এই ইভেন্ট যে টেক মার্কেটে নতুন ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য। দাম কিছুটা বেশি হতে পারে বলে গুঞ্জন থাকলেও, অ্যাপলের এই নতুন উপহার পেতে মুখিয়ে রয়েছেন বিশ্বজুড়ে থাকা কোটি কোটি অনুরাগী।