Meesho-তে বড়সড় বিনিয়োগ সল্টবকের! ১৪৩৫ কোটি টাকার ব্লক ডিল নিয়ে বাজারে কেন চলছে হুলুস্থূল?

ই-কমার্স বাজারের জনপ্রিয় প্ল্যাটফর্ম মেশো লিমিটেড (Meesho Ltd)-কে ঘিরে বড়সড় অর্থনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। জাপানি বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা সফটব্যাংক (SoftBank) ব্লক ডিলের মাধ্যমে মেশোর প্রায় ৭ কোটি শেয়ার অর্থাৎ ১.৫ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা নিয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।

পুরো চুক্তির অঙ্ক কত? প্রাপ্ত খবর অনুযায়ী, এই পুরো লেনদেনের মূল্য ধরা হয়েছে প্রায় ১,৪৩০ কোটি থেকে ১,৪৩৫ কোটি টাকা। শেয়ার প্রতি ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা, যা বর্তমান বাজার মূল্যের থেকে প্রায় ৩.১২ শতাংশ কম। সাম্প্রতিক সময়ে মেশোর শেয়ার BSE-তে ২১১.৭০ টাকায় বন্ধ হয়েছিল।

প্রথম ত্রৈমাসিকের পারফরম্যান্স: আর্থিক ফলাফল অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (Q1 FY27) মেশো তাদের একত্রিত নিট ক্ষতি কমিয়ে ১৩২.৮ কোটি টাকায় নামিয়ে এনেছে, যা গত বছর একই সময়ে ছিল ২৮৯.৪ কোটি টাকা। এর পাশাপাশি সংস্থার পরিচালন আয় (Revenue from operations) গত বছরের তুলনায় ৪৮ শতাংশ বেড়ে ৩,৭১২.৮ কোটি টাকায় পৌঁছেছে। ব্যবহারকারীদের এনগেজমেন্ট বৃদ্ধি এবং অর্ডার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ায় প্ল্যাটফর্মটির আর্থিক অবস্থার উন্নতি ঘটছে।

উৎসবের মরশুমের ঠিক আগে এই বড় বিনিয়োগের খবর ই-কমার্স এবং শেয়ার বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *