“ইলিশ, মুরগি, খাসি তো আছে…”- সুকান্তর বাড়িতে শুভেন্দুর জন্য দুপুরের মেনুতে কী কী?

প্রশাসনিক বৈঠক এবং একাধিক কর্মসূচি সেরে আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের ফাঁকে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এই সৌজন্য সাক্ষাৎ এবং এলাহি ভোজের আয়োজন নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বেশ শোরগোল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর আপ্যায়নে বিন্দুমাত্র ফাঁক রাখছেন না সুকান্ত-পত্নী কোয়েল চৌধুরী, নিজের হাতে রান্না করে তিনি এই মেগা মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।

বালুরঘাটে মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি

বুধবার বালুরঘাট বিমানবন্দরে পৌঁছেই একাধিক ঠাসা কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর থেকে সোজা প্রায় ৫ কিলোমিটার দূরে জেলা পুলিশ সুপারের অফিসে যান তিনি। সেখানে গত ৩ মাসে পুলিশ প্রশাসনের তরফে উদ্ধার হওয়া বিভিন্ন অবৈধ নেশার দ্রব্যের ওপর বুলডোজার বা রোলার চালানোর কর্মসূচি রয়েছে। এরপর বালুছায়া সভাকক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের রিভিউ মিটিং বা প্রশাসনিক বৈঠক সারেন। পাশাপাশি, বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে ১৬ জন বিশিষ্ট সদস্যকে নিয়ে একটি বিশেষ বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সুকান্তর বাড়িতে এলাহি দুপুরের ভোজ

সমস্ত প্রশাসনিক কাজ সেরে বালুছায়া থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত সুকান্ত মজুমদারের বাসভবনে মধ্যাহ্নভোজের জন্য পৌঁছন মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রী একাই নন, এই ভোজসভায় তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং নিশীথ প্রামাণিকও।

মুখ্যমন্ত্রীর পছন্দের কথা মাথায় রেখেই দুপুরের মেনু সাজিয়েছেন সুকান্ত-পত্নী কোয়েল চৌধুরী। তাঁর রান্নায় পাতে কী কী থাকছে, তার একটি দীর্ঘ তালিকা সামনে এসেছে:

  • ভাত ও শাক: সুগন্ধী ভাতের সঙ্গে পাতে থাকছে গরম গরম পাটশাক ভাজা।

  • ডাল ও পদ: সুস্বাদু পোস্ত এবং মুসুর বা ছোলার ডাল।

  • মাছের পদ: রাইখর মাছ ভাজা, ময়া মাছের চচ্চরি, সুস্বাদু কাতলা মাছ এবং বাঙালির আবেগের ইলিশ মাছ।

  • আমিষ পদ: দেশি মুরগির পাতলা ঝোল এবং কচি খাসির মাংস।

  • শেষপাত: খাওয়াদাওয়ার পর মিষ্টিমুখ করানোর জন্য থাকছে স্পেশাল চাটনি, রসোগোল্লা এবং বিখ্যাত নয়াবাজারের মিষ্টি দই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *