পুরোনো লুক ভুলে যান! একদম নতুন অবতারে আসছে মাহিন্দ্রা থার, কী কী দারুণ ফিচার থাকছে জানলে চমকে যাবেন

ভারতের এসইউভি (SUV) বাজারে বরাবরের মতো নিজের আধিপত্য বজায় রাখতে এবার আরও এক ধাপ বড় পদক্ষেপ নিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। আগামী ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে দেশজুড়ে মোট ১৬টি নতুন মডেল বাজারে আনার বিরাট পরিকল্পনা রয়েছে সংস্থার। যার মধ্যে সবার আগে চর্চায় রয়েছে জনপ্রিয় লাইফস্টাইল এসইউভি ‘মাহিন্দ্রা থার’ (Mahindra Thar)-এর নতুন ফেসলিফ্‌ট সংস্করণ।

কী থাকছে নতুন থারে? জনপ্রিয় ৩-দরজার থার মডেলে এবার আসতে চলেছে এক দুর্দান্ত মেকওভার। সম্প্রতি টেস্টিংয়ের সময় রাস্তায় দেখা যাওয়া মডেলগুলোতে থার রক্স (Thar Roxx)-এর আদলে কিছু বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এর সামনের অংশে নতুন ডিজাইনের আকর্ষণীয় গ্রিল, আপডেটেড হেডল্যাম্প, নতুন ফ্রন্ট বাম্পার এবং নতুন অ্যালয় হুইল যুক্ত হতে পারে। পাশাপাশি গাড়ির পেছনের অংশেও থাকছে নান্দনিক ছোঁয়া।

ভিতরের কেবিনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: বাইরের পরিবর্তনের পাশাপাশি অন্দরেও ড্রাইভার ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ আধুনিক ফিচার যোগ করা হচ্ছে। বর্তমান ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন সিস্টেমের পাশাপাশি এতে সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ইনফরমেশন স্ক্রিন, ভেন্টিলেটেড সিট এবং প্রিমিয়াম লেদারেট সিট কভারের মতো সুবিধা থাকতে পারে। এছাড়া সুরক্ষার কথা ভেবে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)-এর মতো আধুনিক প্রযুক্তি সংযোজনের জোরালো জল্পনা রয়েছে। তবে সংস্থার পক্ষ থেকে ইঞ্জিনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়নি, অর্থাৎ বর্তমান শক্তিশালী ইঞ্জিন ও ট্রান্সমিশন অপশনই বহাল থাকছে।

আসছে নতুন ইলেকট্রিক এসইউভি BE.07: শুধু পেট্রল-ডিজেল গাড়িই নয়, বৈদ্যুতিক গাড়ি বাজারেও নিজেদের আধিপত্য বিস্তারে বদ্ধপরিকর মাহিন্দ্রা। ২০২৭ সালে বাজারে আসছে তাদের বহুল প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভি BE.07। সংস্থার ইনগ্লো (INGLO) প্ল্যাটফর্মে তৈরি এই মডেলে ৫৯ kWh এবং ৭৯ kWh ব্যাটারির অপশন থাকতে পারে। রিয়ার-হুইল ড্রাইভ এবং ফোর-হুইল ড্রাইভ—উভয় সংস্করণে আসায় এটি সরাসরি টাটা হ্যারিয়ার ইভি (Tata Harrier EV)-র মতো গাড়িগুলোকে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েক বছরে অটোমোবাইল বাজারে একের পর এক চমক দিতে চলেছে এই দেশীয় জায়ান্ট।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *