জন্মাষ্টমীতেই চরম প্রতিশোধ! বোনের ওপর হওয়া অন্যায়ের বদলা নিতে কোন ভয়ংকর রূপ ধারণ করল তমসা?

ছোটপর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘তিলোত্তমা’ (Tilottama)-র গল্পে আসতে চলেছে এক অবিশ্বাস্য এবং টানটান উত্তেজনায় ভরপুর মোড়। স্টার জলসার এই মেগা সিরিয়ালে এখন থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে চ্যানেল কর্তৃপক্ষের প্রকাশিত নতুন প্রোমো ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। গোপাল পুজোর পবিত্র দিনেই কি তবে অপরাধীদের খতম করতে চলেছে নায়িকা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
জন্মাষ্টমীতে রক্তের বদলা: সামনে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একদিকে তমসা অত্যন্ত ভক্তিভরে শঙ্খ বাজিয়ে গোপাল আরাধনায় অংশ নিয়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই দৃশ্য বদলায়। রাজপথে যখন তিলোত্তমার জন্য ইনসাফ চেয়ে বিশাল মিছিল চলছে, ঠিক তখনই অপরাধীকে ধাওয়া করে অস্ত্র হাতে ছুটতে শুরু করে তমসা। মুখে মাস্ক পরে নিজের পরিচয় সম্পূর্ণ আড়াল করে সে সোজা নিশানায় আঘাত হানে। গীতার শক্তিশালী শ্লোক আওড়ে সে বুঝিয়ে দেয়, অন্যায় আর মুখ বুজে সহ্য করবে না সে। খাস কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই গল্পে আরজি কর কাণ্ডের ছায়ার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বোনের সঙ্গে ঘটা অন্যায়ের বদলা নেওয়ার সেই রুদ্ধশ্বাস রোমাঞ্চ।
কবে দেখা যাবে এই স্পেশ্যাল পর্ব? অভিনেত্রী সুস্মিতা দে অভিনীত এই ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হলেও, নির্মাতারা এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন বিশেষ চমক। আগামী ৪ থেকে সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর, পরপর এই তিন দিন সম্প্রচারিত হবে ‘তিলোত্তমা’-র এই হাই-ভোল্টেজ জন্মাষ্টমী স্পেশ্যাল পর্ব। এখন দেখার, আসল অপরাধীদের পাকড়াও করে বোনকে শেষ পর্যন্ত ন্যায়বিচার দিতে পারে কিনা তমসারা!