বিগ বস ২০-তে বিরাট চমক! আমির খানের ভাই থেকে অলিম্পিক পদকজয়ী মেরি কম—থাকছেন কোন তারকারা?

শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’। আগামী ৬ সেপ্টেম্বর থেকে সলমন খানের সঞ্চালনায় কালার্স টিভি এবং জিওহটস্টারে শুরু হবে এই জনপ্রিয় শো। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনার পারদ চড়েছে।

এবারের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় যেমন রয়েছে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার চেনা মুখ, তেমনই রয়েছে বড় বড় চমক। সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানের নাম। এছাড়া ‘এমটিভি রোডিজ XX’-এর বিজয়ী কুশল তনওয়ার, গায়ক কাজি তৌকির এবং র‍্যাপার ইয়ুং ডিএসএ-র নামও শোনা যাচ্ছে। তবে সবথেকে বড় চমক হতে চলেছে কিংবদন্তি বক্সার তথা ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক পদকজয়ী মেরি কমের নাম। ক্রীড়াজগতের এই নামী ব্যক্তিত্ব যদি রিয়্যালিটি শোয়ে পা রাখেন, তবে তা ঘরের সমীকরণ পুরোপুরি বদলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, দর্শকরাও সরাসরি ভোটাভুটির মাধ্যমে একজন প্রতিযোগী বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। সবমিলিয়ে, এবারের বিগ বসের মঞ্চে তারকার মেলা যে জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *