জন্মাষ্টমীতে ঘরের দরজায় ছোট কৃষ্ণের পায়ের ছাপ আঁকা হয় কেন? নেপথ্যের আসল কারণ জানলে অবাক হবেন!

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেশজুড়ে পালিত হতে চলেছে মহা সমারোহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার অত্যন্ত পবিত্র এই তিথিতে ভক্তরা বরণ করে নেবেন নাজিরের গোপালকে। আর এই বিশেষ দিনটিকে ঘিরে ঘরে ঘরে বেশ কিছু প্রাচীন ও সুন্দর প্রথা প্রচলিত রয়েছে, যার মধ্যে অন্যতম হলো বাড়ির মূল দরজা থেকে পুজোর ঘর পর্যন্ত ছোট্ট কৃষ্ণের পায়ের ছাপ আঁকা।

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, জন্মাষ্টমীর দিন চালের গুঁড়ো দিয়ে বালগোপালের এই ছোট ছোট পদচিহ্ন আঁকলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গৃহে প্রবেশ করেন এবং তাঁর আশীর্বাদে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। গোকুলের ননী চুরি করা দুষ্টু মিষ্টি শৈশবকে স্মরণ করার জন্যই মূলত এই ঐতিহ্য। পাশাপাশি, কৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার যেমন—মাখন, মিছরি, ঘি, চিঁড়ে এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পদের ভোগ নিবেদন করে তাঁকে তুষ্ট করার রীতি রয়েছে। এছাড়া বাড়ির ছোট শিশুদের কৃষ্ণা বা রাধারূপে সাজিয়ে তোলার আনন্দময় উৎসবের মধ্য দিয়ে এই দিনটি ভক্তদের মনে এক বিশেষ জায়গা করে নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *