বালুরঘাটে বিশাল ধ্বংসলীলা! বুলডোজার আর রোড রোলার চালিয়ে এক ধাক্কায় ২ লক্ষেরও বেশি কফ সিরাপ নষ্ট, নজিরবিহীন দৃশ্য

নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়ে এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ করল প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা পুলিশ সুপার অফিসের সামনে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে রোড রোলার চালিয়ে বুলিয়ে ধ্বংস করা হলো ২ লক্ষেরও বেশি বেআইনি কফ সিরাপের বোতল। অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে এই নজিরবিহীন ধ্বংসলীলা দেখতে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও ভিড় লক্ষ্য করা যায়।
এদিনের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসনের শীর্ষকর্তাদের উপস্থিতিতে যেভাবে প্রকাশ্যে এই বিপুল পরিমাণ মাদক ও নিষিদ্ধ কফ সিরাপ বিনষ্ট করা হয়েছে, তা রাজ্যজুড়ে মাদক বিরোধী লড়াইয়ে একটি বড় বার্তা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের তরুণ প্রজন্মকে নেশার গ্রাস থেকে বাঁচাতে এবং পাচারচক্রের কোমর ভেঙে দিতে এই ধরনের কঠোর অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন।