অষ্টম বেতন কমিশনে কি দারুণ চমক? মহার্ঘ ভাতা বৃদ্ধি ও নতুন বেতন কাঠামো নিয়ে এল বড় আপডেট!

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অপেক্ষা বাড়ছে মহার্ঘ ভাতা (DA) সংশোধনের। ২০২৬ সালের জুলাই মাস থেকে ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স’ (AICPI-IW)-এর নির্দেশিকা মেনেই সাধারণত বছরে দুবার ডিএ নির্ধারিত হয়।

এর পাশাপাশি জোরকদমে চলছে অষ্টম বেতন কমিশনের বৈঠক ও কাজকর্ম। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিশন ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে আলোচনা শুরু করেছে। জয়পুরের পর আগামী দিনে পুদুচেরি, চণ্ডীগড় এবং বেঙ্গালুরুতে ধারাবাহিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বিভিন্ন কর্মী ইউনিয়ন ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জোরালো দাবি তুলেছে। সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মে-জুন মাসের মধ্যে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পেশ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *