এখনও জোটেনি সরকারি বাংলো! এক বছর ধরে অন্যের ফার্মহাউসে দিন কাটাচ্ছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়?

উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও কোনও সরকারি বাসভবন জোটেনি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ভাগ্যে। ‘হিন্দুস্তান টাইমস’-এর তথ্য অনুযায়ী, তিনি এখনও দিল্লির ছতরপুরে ‘ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল’ (আইএনএলডি) নেতা অভয় সিং চৌতালার একটি ব্যক্তিগত ফার্মহাউসে দিন কাটাচ্ছেন।

প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকদের একটি অংশের দাবি, এখনও পর্যন্ত তাঁর নামে কোনও সরকারি বাড়ি বরাদ্দ করা হয়নি। এমনকি উপরাষ্ট্রপতি পদ ছাড়ার পর কোনও বাড়ি বরাদ্দের প্রস্তাব তিনি আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছিলেন কি না, সে বিষয়ে ধনখড়ের কার্যালয় থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

নিয়ম অনুযায়ী, একজন অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতি আজীবন বিনামূল্যে আসবাবপত্র-সহ বাসভবন পাওয়ার অধিকারী। এমনকি কেন্দ্রীয় সরকারের বিশেষ কোটায় জিপিআরএ ভাণ্ডার থেকে ‘টাইপ-এইট’ বা সর্বোচ্চ মানের আবাসন পাওয়ার কথা তাঁদের। কিন্তু এত দিন কেটে যাওয়ার পরও কেন তিনি সরকারি বাংলো পেলেন না, তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এই বিষয়ে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের তরফে এখনও কোনও স্পষ্ট বার্তা মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *