দেড় লাখের দোরগোড়ায় সোনা! আজ কি খানিকটা স্বস্তি মিলল বাজারে? এক নজরে বিভিন্ন শহরের দর

প্রতিনিয়ত বদলাচ্ছে সোনার দাম। গত কয়েক মাস ধরেই হলুদ ধাতুর দাম লাগাতার ঊর্ধ্বমুখী। মাঝেমধ্যে সামান্য পতন ঘটলেও তা স্থায়ী হচ্ছে না, বরং ফের চড়ছে গ্রাফ। দেড় লাখ টাকার মাইলফলক ছুঁইছুঁই সোনার বাজার। তবে এর মাঝেই গতকালের তুলনায় কিছুটা পরিবর্তন দেখা গেল আজকের বাজারে। দেশের বিভিন্ন প্রধান শহরে আজ ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কেমন রয়েছে, দেখে নিন এক ঝলকে।
কলকাতায় সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৩৫ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২০২ টাকা
দিল্লিতে সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৫০ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২১৭ টাকা
মুম্বইয়ে সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৩৫ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২০২ টাকা
চেন্নাইতে সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৩৫ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২০২ টাকা
বেঙ্গালুরুতে সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৩৫ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২০২ টাকা
হায়দরাবাদে সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৩৫ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২০২ টাকা
আমেদাবাদে সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৪০ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২০৭ টাকা
পাটনায় সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৪০ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২০৭ টাকা
লখনউয়ে সোনার দাম:
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৩,৯৫০ টাকা
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,২১৭ টাকা
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারের ওঠানামার পাশাপাশি স্থানীয় চাহিদার ওপর নির্ভর করেই এই মূল্য নির্ধারিত হচ্ছে। উৎসবের মরশুমের আগে সোনার এমন আকাশছোঁয়া দাম মধ্যবিত্তের পকেটে যে বেশ ভালোই টান ফেলছে, তা বলাই বাহুল্য।