‘গর্ভপাত না করালে বিষ খাইয়ে দেব!’-পাক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন স্ত্রীর

পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর ও বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক। সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেছেন, ২০২৩ সালে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে গর্ভপাত করানো হয়েছিল। ইমাদ এবং তাঁর পরিবারের চাপেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। পডকাস্টের সেই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেট মহলে ও সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শাশুড়ির বিরুদ্ধে বিষ প্রয়োগের হুমকির দাবি
পডকাস্টে খোলামেলা কথা বলতে গিয়ে সানিয়া জানান, তৃতীয় সন্তানের কথা জানার পর প্রথমে ইমাদ খুশি হলেও পরে তাঁর মায়ের প্রতিক্রিয়ায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। সানিয়ার অভিযোগ, ইমাদের মা ফোনে সরাসরি জানান যে গর্ভাবস্থার খবর শুনে তিনি খুশি নন এবং ইমাদকে নির্দেশ দেন সন্তান নষ্ট করার জন্য। এমনকী, গর্ভপাত না করালে তাঁকে বিষ খাইয়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছেন সানিয়া। সেই সময় পাশে কাউকে না পেয়ে তিনি চরম অসহায় বোধ করছিলেন বলেও জানান।
🔴 Imad Wasim Ex wife Blames him for the defeat against India in the 2024 T20 World Cup. 😮
She said, “when he comes in the hotel after the match, I said to him we lost the match because of you. Allah gives you punishment of my abortion”. pic.twitter.com/lDvARXbtGf
— Qamar. (@Qamar5618) August 31, 2026
চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে গর্ভপাত!
সানিয়ার আরও অভিযোগ, তাঁকে একটি বিশেষ ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেওয়া হয় যাতে তিনি শান্ত থাকেন। পরে জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান তাঁর গর্ভপাত সম্পন্ন হয়ে গেছে। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পরেও ইমাদকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সরব হওয়া সানিয়া এর আগেও ইমাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন, যা নিয়ে বর্তমানে নানা মহলে জোর চর্চা চলছে।