প্রেমের জালে জড়িয়েছেন এস এস রাজামৌলির পরিবারের এই তারকা! কাকে মন দিলেন অস্কার জয়ী সুরকার?

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক ও মিউজিক কম্পোজার কাল ভৈরব (Kaala Bhairava) তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এক বড় আপডেট সামনে এনেছেন। এস এস রাজামৌলির পরিবারের অত্যন্ত ঘনিষ্ট এবং অস্কার জয়ী গান ‘নাটু নাটু’-সহ ‘বাহুবলী’ ও ‘ডিয়েরা’র মতো ব্লকবাস্টার সিনেমার সফল গায়ক এবার তাঁর সম্পর্কের কথা নিজেই স্বীকার করে নিলেন। দক্ষিণী অভিনেত্রী কাভ্যা কল্যাণরামের (Kavya Kalyanram) সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, আর এবার সেই জল্পনাকেই সত্যি করে প্রকাশ্যে এল তাঁদের রোমান্টিক ছবি।

বাড়িতে আমন্ত্রণ ও সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার প্রকাশ

সম্প্রতি কাল ভৈরব তাঁর দীর্ঘদিনের চর্চিত বান্ধবী ও অভিনেত্রী কাভ্যাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। সেখানে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কাভ্যা নিজেই, যা নিমেষেই ভাইরাল হয়ে গেছে। ছবিগুলিতে দুই তারকার দুর্দান্ত কেমিস্ট্রি ও খুশির ঝিলিক স্পষ্ট ফুটে উঠেছে।

ছবি শেয়ার করে ক্যাপশনে কাভ্যা লিখেছেন, “আমি আমার জীবনের সেরা মানুষটিকে খুঁজে পেয়েছি। সঠিক মানুষ যখন জীবনে আসে, তখন জীবনকে অনেক সুন্দর মনে হয়। আমার দিনগুলোকে উজ্জ্বল করার এবং আমাকে বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে অনুভব করানোর জন্য অনেক ধন্যবাদ।”

পিছিয়ে থাকেননি গায়ক কাল ভৈরবও। প্রেমিকার প্রশংসায় তিনি লিখেছেন, “তোমার সঙ্গে সময় কাটানো মানে মেঘের ওপর ভেসে বেড়ানোর মতো। তোমার সঙ্গে কথা বলা যেন শীতের সকালে আমার সবচেয়ে প্রিয় কফি কাপে চুমুক দেওয়ার আনন্দ।”

কাল ভৈরব ও কাভ্যার পরিচয়

উল্লেখ্য, কাল ভৈরব হলেন বিশ্বখ্যাত অস্কার জয়ী মিউজিক ডিরেক্টর এম এম কিরাবাণীর পুত্র। ‘RRR’ ছবির ‘কোমুরম ভীমুদু’ গানের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও অর্জন করেছেন। অন্যদিকে, কাভ্যা কল্যাণরাম শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করার পর ২০২২ সাল থেকে প্রধান অভিনেত্রী হিসেবে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এই নতুন স্টার জুটির অফিশিয়াল সম্পর্কের ঘোষণায় উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *