বর্ষা আসতেই রান্নাঘরে তেলাপোকা-পিপড়ের রাজত্ব? এই ৫টি জাদুকরী টোটকায় চিরতরে সাফ করুন!

আর্দ্র বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রান্নাঘরে পোকামাকড় ও তেলাপোকার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে যায়। এর ফলে কেবল অপরিচ্ছন্নতাই বাড়ে না, বরং খাবার দূষিত হয়ে অসুস্থ হওয়ার ঝুঁকিও তৈরি হয়। তাই ঘরোয়া উপায়ে রান্নাঘর থেকে আরশোলা, পিঁপড়ে ও অন্যান্য পোকামাকড় দূর করার কিছু সহজ ও কার্যকর উপায় জেনে নেওয়া যাক:

লবঙ্গ ও তেজপাতার মিশ্রণ: একটি পাত্রে দেড় গ্লাস জল গরম করে তাতে ৮-৯টি লবঙ্গ ও ৫-৬টি তেজপাতা দিয়ে ফুটিয়ে নিন। জল কমে এক গ্লাস হলে ঠান্ডা করে ছেঁকে নিন। এরপর এই মিশ্রণটি পোকামাকড় আক্রান্ত জায়গায় স্প্রে করুন।

বোরিক অ্যাসিডের বল: বাজার থেকে বোরিক অ্যাসিড কিনে আটার সঙ্গে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট বল তৈরি করে আরশোলা ও পিঁপড়ের আনাগোনা রয়েছে এমন জায়গায় রেখে দিন। কয়েকদিনের মধ্যেই পোকা নির্মূল হবে।

লবণের দ্রবণ: পিঁপড়ে তাড়াতে লবণের দ্রবণ বেশ কার্যকর। এক কাপ গরম জলে ৫-৬ চামচ নুন মিশিয়ে ভালোভাবে গুলে নিন এবং পিঁপড়ের উপদ্রব আছে এমন জায়গায় স্প্রে করুন।

কর্পূর, গোলমরিচ ও লবঙ্গ: ৫-৬টি লবঙ্গ গুঁড়ো করে জলে মিশিয়ে ১ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। নামানোর আগে ১-২টি কর্পূরের বড়ি এবং সামান্য সাদা টুথপেস্ট মিশিয়ে স্প্রে করুন।

সাদা ভিনিগার: সমপরিমাণ সাদা ভিনিগার ও জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রান্নাঘরের সিঙ্ক, পিঁপড়ের চলাচলের পথ ও মেঝেতে স্প্রে করুন।

লেবু ও বেকিং সোডা: এক কাপ জলে ১/৩ চা-চামচ বেকিং সোডা এবং ২-৩ চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। বুদবুদ ওঠা থামলে তরলটি স্প্রে বোতলে ভরে রান্নাঘরের কোণায় ও সিঙ্কে স্প্রে করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *