বিয়ের আগের দিন কোন কোন খাবার খাওয়া ঠিক নয়? বিশেষজ্ঞদের মতামত জেনেনিন

বিয়ের আগের দিন খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক থাকা উচিত সবারই। একে তো বিয়ের বেশ ক’দিন মেহেন্দি, গায়ে হলুদসহ একাধিক অনুষ্ঠানের কারণে ভালোমন্দ নানা খাবার খাওয়া হয়।

ফলে পেটের সমস্যায় অনেকেই ভোগেন, তাও আবার বিয়ের আগ থেকেই, যা অনেক সময় বিয়ের দিনও শরীরে প্রভাব ফেলে।

বিয়ের আগে যে বিষয়ে কথা বলতে বেশিরভাগ দম্পতিই ভুলে যান

তাই বিয়ের আগের দিন এমন কিছু খাওয়া উচিত নয়, যা বিয়ের দিন স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলবে। জেনে নিন বিয়ের আগের দিন কোন কোন খাবার খাবেন আর কোনগুলো এড়িয়ে যাবেন-

তৈলাক্ত খাবার খাবেন না

শরীর সুস্থ রাখতে বিয়ের আগের দিন ডায়েটে তেল-ঝাল-মসলা দেওয়া খাবার খাবেন না। বিয়ের আগের রাতে এমনিতেই অনেকের ঠিকমতো ঘুম হয় না।

তার ওপর যদি খান এ ধরনের খাবার তাহলে গ্যাস্ট্রিক, বুকে ব্যথা, পেটে জ্বালাপোড়াসহ ডায়রিয়াও হতে পারে।

বিয়ের আগে কেন ‘গায়ে হলুদ’ দেওয়া হয়?

কফি ও কোল্ড ড্রিঙ্ক খাবেন না

কফি খেতে অনেকেই ভালোবাসেন। শীতে আবার বাঙালি বাড়িতে কফি খাওয়ার একটা প্রচলন আছে। তবে বিয়ের আগের দিন ডায়েট থেকে কফি বাদ দিন।

কারণ কফি শরীরকে আরও জল শূন্য করে। কোল্ড ড্রিঙ্কও শরীরের জন্য খারাপ। এসবের বদলে ফলের রস বা গ্রিন টি খেতে পারেন।

বিয়ের কনেরা ঘি দিয়ে যেভাবে ত্বকের যত্ন নেবেন

দুধের তৈরি খাবার খাবেন না

দুধ হজম হতে অনেকটা সময় লাগে। তাই বিয়ের আগের দিন দুধ ও এর তৈরি খাবার থাওয়া এড়িয়ে যান। না হলে ঠিকমতো ঘুম নাও হতে পারে। ফলে বিয়ের দিন শরীরে খারাপ প্রভাব পড়বে।

পারিবারিকভাবে বিয়ে করলে যে কাজ করবেন না

তাহলে কী কী খাবেন?

বিয়ের আগের দিন স্বাস্থ্যকর সব খাবার খান। পর্যাপ্ত ফল খান ব্রেকফাস্টে। ফলের রসও রাখতে পারেন নাশতায়। দুপুরের খাবার সাধারণ রাখুন। বেশি খাবেন না।

ক্ষুধা লাগলে ফল বা সালাদ খান। রাতে ভাত বা রুটির বদলে চিকেন সালাদ খেতে পারেন। আর অবশ্যই বেশি করে জল পান করবেন, যাতে বিয়ের দিন আপনি তরতাজা থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *